• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. প্রবাস

অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টায় ২৪ বাংলাদেশি আটক

এস এ সৌরভ মালয়েশিয়া প্রতিনিধি 
২ ডিসেম্বর ২০২৪, ০৭:২১
অ+
অ-
অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টায় ২৪ বাংলাদেশি আটক

অবৈধভাবে সাগরপথে ইন্দোনেশিয়া থেকে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টাকালে ২৪ বাংলাদেশিকে আটক করেছে দেশটির রিও প্রদেশের দুমাই নৌ-সদর দপ্তর বিভাগ। একইসঙ্গে ১৭ জন ইন্দোনেশিয়ার নাগরিককেও আটক করা হয়েছে। 

বিজ্ঞাপন

শনিবার (৩০ নভেম্বর) বিকেলে দেশটির পেলিন্টুং সমুদ্র সৈকত থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন দুমাই নৌ সদর দপ্তরের কমান্ডার কর্নেল লৌত (পি) বয় ইয়োপি হামেল। 

তিনি বলেন, ‘পেলিন্টুং সমুদ্র সৈকতে অবৈধভাবে মানুষকে মালয়েশিয়া পাচারের চেষ্টা চলছে এমন তথ্যের ভিত্তিতে মানবপাচারের অভিযোগে আমরা প্রথমে দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করি। 

আরও পড়ুন

মালয়েশিয়া আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেস এক্সিবিশনে বাংলাদেশ
মালয়েশিয়ায় ছয় রাজ্যে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় অর্ধলাখ মানুষ

বিজ্ঞাপন

গ্রেপ্তার দুজনের দেওয়া তথ্যমতে পরে স্পিডবোট নিয়ে দুটি দলকে সমুদ্রে পাঠানো হয়। এরপর মেদাং কাম্পাই দুমাই জেলার পেলিনতুং সৈকতের উপকূল থেকে তাদের আটক করা হয়। আটকদের বিরুদ্ধে অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশের মামলা হয়েছে এবং সেই সঙ্গে তদন্তও চলমান রয়েছে।

এদিকে মানবপাচারের অভিযোগে দুই সন্দেহভাজনকে নৌ সদর দপ্তর পুলিশের কাছে হস্তান্তর করেছে। 

অন্যদিকে ১৭ জন ইন্দোনেশিয়ার নাগরিক এবং ২৪ জন বাংলাদেশি নাগরিককে দুমাইয়ের শ্রমিক সুরক্ষা কর্মকর্তা এবং ইমিগ্রেশন কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানায় নৌ সদর দপ্তর।

বিজ্ঞাপন

এমএসএ 

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মালয়েশিয়াগ্রেফতারপ্রবাসীদের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার

মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার

আদালতে আসামির ভাইকে পিটুনি, একজনের কারাদণ্ড

আদালতে আসামির ভাইকে পিটুনি, একজনের কারাদণ্ড

উত্তরায় মার্কেটে হামলা-লুটপাটের ঘটনায় ৭০০ জনকে আসামি করে মামলা

উত্তরায় মার্কেটে হামলা-লুটপাটের ঘটনায় ৭০০ জনকে আসামি করে মামলা

সার কালোবাজারির ঘটনায় বিএডিসি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪

সার কালোবাজারির ঘটনায় বিএডিসি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪