বিজ্ঞাপন

আমিরাতের জাতীয় দিবস উদযাপন করল ইউএই বিএনপি

অ+
অ-
আমিরাতের জাতীয় দিবস উদযাপন করল ইউএই বিএনপি

ইউএই বিএনপির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সংযুক্ত আরব আমিরাতে ৫৩তম জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।

বিজ্ঞাপন

স্থানীয় সময় রোববার (০১ ডিসেম্বর) রাতে শারজাহর স্থানীয় রেস্টুরেন্টের হল রুমে উদযাপন কমিটির সভাপতি সাহাদাত হোসেন সুমনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আমিরাত বিএনপির আহ্বায়ক জাকির হোসাইন।

আমিরাতের জাতীয় দিবসে দেশটির প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও প্রাদেশিক শাসকদের প্রতি সম্মান ও ভালোবাসা প্রকাশ করে বক্তব্য রাখেন বিএনপি নেতারা। অনুষ্ঠান থেকে সংযুক্ত আরব আমিরাতের আইন কানুন মেনে চলার পাশাপাশি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানানো হয়।

বাংলাদেশ ও আমিরাতের জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রায় ১২ লাখ প্রবাসীর সেকেন্ড হোম আমিরাত। তাই বাংলাদেশের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু এ দেশের প্রতি আমাদের কৃতজ্ঞতা থাকতে হবে।

বিজ্ঞাপন

সবশেষে বাংলাদেশ ও আমিরাতের জন্য দোয়া ও মোনাজাত পরিচালনা করেন এস এম মোদাসসের।

জেডএস

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।