বিজ্ঞাপন

ওয়াহিদুজামানের মায়ের মৃত্যুতে কুয়ালালামপুরে দোয়া ও মোনাজাত

অ+
অ-
ওয়াহিদুজামানের মায়ের মৃত্যুতে কুয়ালালামপুরে দোয়া ও মোনাজাত

বিশিষ্ট শিক্ষাবিদ এবং বিএনপির তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক প্রফেসর এ কে এম ওয়াহিদুজামানের মমতাময়ী মায়ের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে।

বিজ্ঞাপন

রোববার (৮ ডিসেম্বর) দেশটির রাজধানীর কোতারায়া মসজিদে মিলাদ ও দোয়ার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মালয়েশিয়া শাখা ও অঙ্গ সংগঠন।

এসময় উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান, সাধারণ সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মো. মোশাররফ হোসেন, সহ-সভাপতি তালহা মাহমুদ, ড. এস এম রহমান তনু, সহ সাধারণ সম্পাদক কাজী সালাহউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মির্জা সালাহ উদ্দিন, প্রচার সম্পাদক এস এম বশির আলম, যুবনেতা মো. জসীম উদ্দিন, এম এ কালাম, নুরে সিদ্দিকি সুমন, শেখ সেলিম, নাজমুল হোসেন, খালিদ হাসান রিপন, বাবু সরকার, শাহজালালসহ আরও অনেক নেতাকর্মী ও শুভানুধ্যায়ী।

এর আগে গত শনিবার বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রফেসর এ কে এম ওয়াহিদুজ্জামানের মা মোসাম্মৎ আশরাফুন্নেসা বার্ধক্যজনিত কারণে রাজধানীর ইনসাফ আল বারাকা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।

বিজ্ঞাপন

এসএমএইচ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।