বিজ্ঞাপন

আমিরাতে আজ শুরু রজব মাস, শবে মেরাজ ২৬ জানুয়ারি

আমিরাতে আজ শুরু রজব মাস, শবে মেরাজ ২৬ জানুয়ারি

সংযুক্ত আরব আমিরাতে আজ শুরু হয়েছে রমজান পর্যন্ত বরকত চাওয়ার মাস পবিত্র রজব। মুমিন মুসলমান পুরো রজব ও পরবর্তী মাস শাবানে আল্লাহর কাছে অজস্র বরকত প্রার্থনা করবেন। তারা রমজান পর্যন্ত পৌঁছার আবেদন করবেন। রজব ও শাবান মাসজুড়ে যেমনটি করেছেন বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)। আর আগামী ২৬ জানুয়ারি (২৬ রজব) দিবাগত রাতে ও ২৭ জানুয়ারি (২৭ রজব) দিনে পালিত হবে পবিত্র শবে মেরাজ।

১৪৪৬ হিজরির জমাদিউল আখিরা ৩০ দিন পূর্ণ হয়েছে। ৩১ ডিসেম্বর সন্ধ্যায় রজব মাস শুরু হলেও ১ জানুয়ারি পবিত্র রজব মাসের ১ তারিখ গণনা শুরু। এটি হিজরি (আরবি) সপ্তম মাস। যাবতীয় যুদ্ধ-বিগ্রহ, রক্তপাত ও হানাহানি নিষিদ্ধ চার মাসের একটিও রজব।

এক কথায় বলতে গেলে রমজানের রহমত বরকত মাগফেরাত ও নাজাত পেতে প্রস্তুতি নেওয়ার মাস রজব। রহমতের বার্তাবহী মাস রজব। প্রিয় নবীর শ্রেষ্ঠ উপহার ও মুসলিম উম্মাহর জন্য বরকতময় মাস রজব। এ কারণেই রাসুল (সা.) এ রজব মাসে আল্লাহর কাছে বিরামহীন বরকতের দোয়া করেছেন।

এসএসএইচ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।