• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. প্রবাস
সভাপতি রাকিবুল, সহ সভাপতি বারী

প্রবাসীদের নতুন স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভলেন্টিয়ার স্কোয়াড ডেনমার্ক’

ডেনমার্ক প্রতিনিধি
২৮ জানুয়ারি ২০২৫, ০৮:০৭
অ+
অ-
প্রবাসীদের নতুন স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভলেন্টিয়ার স্কোয়াড ডেনমার্ক’
রাকিবুল ইসলাম আজহারী ও এরশাদুল বারী

রাকিবুল ইসলাম আজহারীকে সভাপতি ও সাংবাদিক এরশাদুল বারীকে সহ সভাপতি করে ডেনমার্কে অবস্থানরত বর্তমান ও সাবেক শিক্ষার্থী এবং তাদের পরিবারের সদস্যদের সমন্বয়ে ‘ভলেন্টিয়ার স্কোয়াড ডেনমার্ক’ বা ভিএসডি নামক নতুন স্বেচ্ছাসেবী সংগঠন আত্মপ্রকাশ করেছে।

বিজ্ঞাপন

‘এম্পাওয়ার, এনগেজ, এক্সেল’ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশি শিক্ষার্থী, তাদের পরিবারসহ সর্বোপরি ডেনমার্কে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির তথ্য প্রদান, বাসা ভাড়া, চাকরিসহ বিভিন্ন বিষয়ে সহায়তা ও সঠিক পরামর্শ প্রদানের লক্ষ্য নিয়ে নতুন এ স্বেচ্ছাসেবী সংগঠনের যাত্রা শুরু হয়েছে। সম্প্রতি এক অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটির নতুন কমিটি গঠন করা হয়।

২০২৫ সালের জন্য গঠিত এ কমিটির অন্য সদস্যরা হলেন– অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স সম্পাদক আরমান উল আলম, মিডিয়া ও কমিউনিকেশন সম্পাদক কাজী রাকিবুল হাসান, শিক্ষা ও গবেষণা সম্পাদক সাদমান সাকিব হৃদম, সামাজিক ও সাংস্কৃতিক সম্পাদক মো. কাজী নিজাম, ট্রেনিং ও ওয়েলফেয়ার সম্পাদক মাহিদি হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক আন্জুমান আরা, আইন বিষয়ক সম্পাদক নুর ই আলম জিকু, অফিস সম্পাদক দিলরুবা খানম, ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক মো. জাহিদ হাসান মুন্সী এবং স্পোর্টস ও বিনোদন সম্পাদক শেখ মোস্তাফিজুর রহমান ও ফারহান রহমাতুল্লাহ। এ ছাড়া কমিটিতে সহ সভাপতিকে সহায়তা করবেন মাহমুদুর রহমান, কোল্ডিং এর কো-অর্ডিনেটর হিসেবে সৈয়দ জমসেদ, অরহুস এর কো-অর্ডিনেটর হিসেবে আফরিন আজাদ, কাজী উজ্জ্বল ও কাজী রাকিবুল হাসান, ওডেন্স এর কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করবেন মাহাবুবুর রহমান সুমন।

নতুন কমিটির সদস্যরা মঙ্গলবার (২৮ জানুয়ারি) কোপেনহেগেনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত এ কে এম শহিদুল করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে। এ ছাড়া নতুন কমিটির পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠান এবং বাংলাদেশ থেকে নতুন সেশনে আগত শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে শিগগিরই একটি অনুষ্ঠান করা হবে বলেও জানিয়েছে নবগঠিত কমিটির নেতারা।

বিজ্ঞাপন

বাংলাদেশ থেকে আগত শিক্ষার্থী ও তাদের পরিবার এবং ডেনমার্কে অবস্থিত প্রবাসী বাংলাদেশিদের যেকোনো ধরনের সমস্যায় সহায়তার জন্য ‘ভলেন্টিয়ার স্কোয়াড ডেনমার্ক’ বা ভিএসডির সঙ্গে যোগাযোগ করার জন্য সংগঠনটির পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

এসএসএইচ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

প্রবাসীদের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার

আমিরাতে হামলার ভিডিও পোস্ট করায় বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০

আমিরাতে হামলার ভিডিও পোস্ট করায় বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০