• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. প্রবাস

‘খালেদা জিয়া প্রমাণ করছেন তিনিই আমাদের গণতন্ত্রের মা’

শাহেদ শফিক, লন্ডন (প্রতিনিধি)
৩০ জানুয়ারি ২০২৫, ১০:০৮
অ+
অ-
‘খালেদা জিয়া প্রমাণ করছেন তিনিই আমাদের গণতন্ত্রের মা’

যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন বলেছেন, ‘খালেদা জিয়া প্রমাণ করছেন তিনিই আমাদের গণতন্ত্রের মা। তিনিই দেশের গণতন্ত্র রক্ষার জন্য লড়াই করেছেন। তার অবদান যুগ যুগ ধরে গণতন্ত্রকামী মানুষকে মনে রাখতে হবে।’

বিজ্ঞাপন

বুধবার (২৯ জানুয়ারি) পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপেলে অবস্থিত জায়মা রহমান পাঠাগারে এ দোয়া মহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী তারেক জিয়ার প্রজন্ম দল ইউকের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আরও পড়ুন

মালয়েশিয়ায় জোহর বারু বিএনপির উদ্যোগে কোকোর মৃত্যুবার্ষিকী পালন
খালেদা জিয়ার রোগমুক্তিতে লন্ডনে দোয়া মাহফিল

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আবুল হোসেন বলেন, ‘আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে স্বৈরাচার হাসিনা জেলে রেখেছেন। ওনাকে চিকিৎসা পর্যন্ত দেওয়া হয়নি। তিলে তিলে হত্যা চেষ্টা করা হয়েছে। আমরা দেশবাসীর কাছে ম্যাডামের জন্য দোয়া চাই।’

সংগঠনের যুক্তরাজ্য শাখা সভাপতি নুরুল আমিন আকমলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সাহিদুল ইসলাম মামুন, যুক্তরাজ্য বিএনপির সদস্য মির্জা নিক্সন, মাহবুব আলী খান স্মৃতি সংসদ ইউকের সভাপকি সাদিক আহমেদ, যুক্তরাজ্য বিএনপির সদস্য ও কৃষকদল সভাপতি আমিনুর রহমান আকরাম, যুক্তরাজ্য বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক কামাল উদ্দিন, সিলেটের জগন্নাথপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কবির আহমেদ, সাবেক ছাত্রনেতা সাকির আহমেদ প্রমুখ।

এমএসএ 

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিএনপিপ্রবাসীদের খবরযুক্তরাজ্য

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

খাল খনন কার্যক্রমে বাধা নয়, সকলের সহযোগিতা চাই : পরিবেশমন্ত্রী

খাল খনন কার্যক্রমে বাধা নয়, সকলের সহযোগিতা চাই : পরিবেশমন্ত্রী

যুদ্ধ সামলাতে ৩৯ দেশে তেলের দাম বেড়েছে, বাংলাদেশে বাড়েনি

বিমান প্রতিমন্ত্রীযুদ্ধ সামলাতে ৩৯ দেশে তেলের দাম বেড়েছে, বাংলাদেশে বাড়েনি

আজ থেকে নাটোরের মাটিতে কোনো সন্ত্রাস-চাঁদাবাজি হতে দেব না : হুইপ দুলু

আজ থেকে নাটোরের মাটিতে কোনো সন্ত্রাস-চাঁদাবাজি হতে দেব না : হুইপ দুলু

দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী