বিজ্ঞাপন

বাংলাদেশি কয়েস আহমেদকে দূতাবাসের আর্থিক সহায়তা

বাংলাদেশি কয়েস আহমেদকে দূতাবাসের আর্থিক সহায়তা

ওমানের সালালাহতে বাংলাদেশি নাগরিক কয়েস আহমেদকে আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ দূতাবাস। তাকে পুনর্বাসন সহায়তা হিসেবে ৩৫০ ওমানি রিয়াল (প্রায় ১,১০,০০০ টাকা) আর্থিক অনুদান দেওয়া হয়েছে।

কয়েস আহমেদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে একটি মিছিলে অংশগ্রহণের সময় গ্রেপ্তার হয়েছিলেন। পরে মুক্তি পাওয়ার পর তার পুনর্বাসনের জন্য বাংলাদেশ দূতাবাস এ অর্থ সহায়তা করেছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সালালাহ ইভেন্ট হলে আয়োজিত এক অনুষ্ঠানে লেবার কাউন্সিলর রাফিউল ইসলামের উপস্থিতিতে কয়েস আহমেদের হাতে এ সহায়তা তুলে দেওয়া হয়। আর্থিক সহায়তা পেয়ে কয়েস আহমেদ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এসএসএইচ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।