• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. প্রবাস

আঙ্কারার স্থানীয় স্কুলের শিক্ষার্থীদের বাংলাদেশ দূতাবাস পরিদর্শন

প্রবাস ডেস্ক
প্রবাস ডেস্ক
১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:০০
অ+
অ-
আঙ্কারার স্থানীয় স্কুলের শিক্ষার্থীদের বাংলাদেশ দূতাবাস পরিদর্শন

তুরস্কের আঙ্কারার স্থানীয় ওজেল ইউসে স্কুলের ১১২ জন ছাত্রছাত্রী তাদের পাঠ্যক্রমের (শিক্ষা ভ্রমণ) অংশ হিসেবে আঙ্কারার বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করেছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) গ্রেড-১ ও গ্রেড-২ এর এসব শিক্ষার্থী দূতাবাস পরিদর্শন করে।

বিজ্ঞাপন

তাদের এ পরিদর্শন ছিল বিশেষ করে বাংলাদেশের শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে জানার উদ্দেশে।

dhakapost

শুরুতে রাষ্ট্রদূত এম আমানুল হক তাদের বাংলাদেশ ও দূতাবাস সম্পর্কে অবহিত করেন এবং পরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ওপর ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। এরপর রাষ্ট্রদূত দূতাবাসের অন্য কর্মকর্তাদের সঙ্গে নিয়ে তাদের দূতাবাসের বিভিন্ন অংশ এবং কাজ সম্পর্কে ধারণা দেন। সর্বশেষ রাষ্ট্রদূত উপস্থিত ছাত্রছাত্রীদের স্মারক উপহার প্রদান করেন।

এসময় দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ ইফতেকুর রহমান, কাউন্সেলর ড. মোহাম্মদ শাহনুর আলম, প্রথম সচিব মো. শফিক উদ্দীন এবং দ্বিতীয় সচিব ও দূতালয় প্রধান মো. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

dhakapost

স্কুল কর্তৃপক্ষ এবং ছাত্রছাত্রীরা বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করে এবং বাংলাদেশ সম্পর্কে জেনে আনন্দিত হয়েছে বলে জানিয়েছেন।

এসএসএইচ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

তুরস্কপ্রবাসীদের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের প্রার্থিতায় তুরস্কের পূর্ণ সমর্থন

জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের প্রার্থিতায় তুরস্কের পূর্ণ সমর্থন

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার