আমিরাতে একুশের প্রথম প্রহরে বাংলাদেশ প্রেস ক্লাব ইউএই’র শ্রদ্ধা

সংযুক্ত আরব আমিরাতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন আমিরাতে কর্মরত বাংলাদেশি মিডিয়ার সংবাদকর্মীদের সমন্বয়ে গঠিত পেশাজীবী সংগঠন বাংলাদেশ প্রেস ক্লাব ইউএই।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার দিবাগত রাতে বাংলাদেশ সময় ১২টা ১ মিনিট (আমিরাতের স্থানীয় সময় ১০টা ১মিনিট) বাংলাদেশ সমিতি শারজাহর কার্যালয়ে নির্মিত অস্থায়ী শহীদ মিনারে পুষ্পাঞ্জলি অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন শুরু হয়।
এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ প্রেস ক্লাব ইউএই’র সভাপতি মামুনুর রশীদ, সহ-সভাপতি এস এম মোদাসসের শাহ, যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল শাহীন, সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আসিফ, সদস্য আশিক রহমান, শামসুল হকসহ অন্যান্যরা।
ভাষা শহীদদের প্রতি আরও শ্রদ্ধা নিবেদন করেন- আমিরাতের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, ব্যবসায়ী, সাংবাদিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিরা।
বিজ্ঞাপন
এমএ