• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. প্রবাস

মালয়েশিয়ায় প্রকাশ্যে বক্তব্য দিতে জাকির নায়েকের বাধা নেই

এস এ সৌরভ, মালয়েশিয়া প্রতিনিধি 
২১ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৫৪
অ+
অ-
মালয়েশিয়ায় প্রকাশ্যে বক্তব্য দিতে জাকির নায়েকের বাধা নেই

ভারতীয় ইসলামী চিন্তাবিদ ও বক্তা ড. জাকির নায়েকের প্রকাশ্যে বক্তৃতা দেওয়ার নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে মালয়েশিয়া। ২০১৯ সালে সাময়িকভাবে তাকে এ নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছিল, তবে বর্তমানে এ সংক্রান্ত কোনো নিষেধাজ্ঞা নেই বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল।

বিজ্ঞাপন

তিনি দেশটির সংসদে (দেওয়ান রাকিয়াত) দেওয়া এক বক্তব্যে বলেন, জাকির নায়েকের প্রকাশ্যে বক্তৃতা দেওয়ার বিষয়ে যে নিষেধাজ্ঞা ছিল তা এখন আর কার্যকর নেই।

এর আগে দেশটির সংসদ সদস্য আরএসএন রায় এ বিষয়ে প্রশ্ন করেন, নায়েকের ওপর এখনো কোনো নিষেধাজ্ঞা রয়েছে কি না।

ফ্রি মালয়েশিয়া টুডে, মালয় মেইল, দি স্টার অনলাইনসহ বেশ কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন দেশটির সংসদে (দেওয়ান রাকিয়াত) এক বক্তব্যে বলেন, সরকার জাকির নায়েকের প্রকাশ্যে বক্তৃতা দেওয়ার বিষয়ে কোনো বিধিনিষেধ আরোপ করেনি। ২০১৯ সালে একটি সাময়িক নিষেধাজ্ঞা ছিল, তবে এটি এখন কার্যকর নেই।

বিজ্ঞাপন

সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, ভারতের মুম্বাইয়ে জন্ম নেওয়া ইসলামিক এই দায়ী (ধর্মপ্রচারক) অর্থপাচার এবং বিদ্বেষমূলক বক্তৃতার মাধ্যমে উগ্রতাকে উসকে দেওয়ার অভিযোগে ভারতের ওয়ান্টেড তালিকায় রয়েছেন অনেক আগে থেকেই। ২০১৯ সালে কোতা বারুতে এক ভাষণে তিনি মালয়েশিয়ার হিন্দু ও চীনা সম্প্রদায় সম্পর্কে বলেছিলেন, মালয়েশিয়ার হিন্দুরা ভারতের মুসলমানদের তুলনায় ‘১০০ গুণ বেশি অধিকার’ ভোগ করেন, তবুও তারা মালয়েশিয়ার সরকারকে সমর্থন করার পরিবর্তে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বেশি বিশ্বাস করে।

এসএসএইচ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মালয়েশিয়াপ্রবাসীদের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার

আমিরাতে হামলার ভিডিও পোস্ট করায় বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০

আমিরাতে হামলার ভিডিও পোস্ট করায় বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০