• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. প্রবাস

মালয়েশিয়ায় কারখানায় আগুন, দুই বাংলাদেশির মৃত্যু

এস এ সৌরভ, মালয়েশিয়া প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৫৩
অ+
অ-
মালয়েশিয়ায় কারখানায় আগুন, দুই বাংলাদেশির মৃত্যু

মালয়েশিয়ায় একটি কারখানার ট্রান্সফরমার রুমে আগুন লেগে দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। 

বিজ্ঞাপন

সোমবার (২৪ ফেব্রুয়ারি) মালয়েশিয়ার মেলাকা রাজ্যের তানজুং কিলাংয়ের তাঙ্গা বাতু শিল্প এলাকায় এ ঘটনা ঘটে। তবে, হতাহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি।

তাঙ্গা বাতু ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশনের (বিপিপি) অপারেশন কমান্ডার সিনিয়র ফায়ার অফিসার আই রোসলান মানস জানিয়েছেন, সোমবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে একটি জরুরি কল পাওয়ার পর মোট ১২ জন ফায়ারকর্মী দ্রুত ঘটনাস্থলে যায়। আগুনে এক হাজার বর্গফুট আয়তনের ট্রান্সফরমার রুমের ৪০ শতাংশ পুড়ে যায়।

তিনি আরও জানান, আগুনে চারজন বাংলাদেশি শ্রমিক আটকা পড়েন। তাদের মধ্যে দুজনকে আহত অবস্থায় উদ্ধার করা সম্ভব হলেও বাকি দুজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। 

বিজ্ঞাপন

এমএ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মালয়েশিয়ামৃত্যুঅগ্নিকাণ্ড

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

শেবাচিমে দুই রোগীর মৃত্যুর ঘটনায় দুই নার্স বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

শেবাচিমে দুই রোগীর মৃত্যুর ঘটনায় দুই নার্স বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

বরিশালে নার্সদের অবহেলায় ভুল ইনজেকশনে দুই রোগীর মৃত্যু

বরিশালে নার্সদের অবহেলায় ভুল ইনজেকশনে দুই রোগীর মৃত্যু

অভিনেত্রী মধু মালহোত্রা মারা গেছেন

অভিনেত্রী মধু মালহোত্রা মারা গেছেন

যাত্রাবাড়ীতে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

যাত্রাবাড়ীতে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু