• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. প্রবাস

টিকটকে প্রেম : আবুধাবিতে লাইভে বাংলাদেশির আত্মহত্যা

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন
মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন
১৯ মার্চ ২০২৫, ১৪:৫৬
অ+
অ-
টিকটকে প্রেম : আবুধাবিতে লাইভে বাংলাদেশির আত্মহত্যা

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে এক বাংলাদেশি তরুণ টিকটক লাইভে আত্মহত্যা করেছেন। তার নাম রাইসুল ইসলাম (১৯)। বাড়ি নোয়াখালীর কবিরহাট থানার শ্রীনন্দী গ্রামে।

বিজ্ঞাপন

সোমবার (১৭ মার্চ) আবুধাবির শিল্পনগরী মুসাফফা সানাইয়ার ১১ নম্বর শিল্প এলাকায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন রাইসুল। তার বড় চাচা, প্রবাসী আবুল বাশর এ ঘটনার কথা নিশ্চিত করেছেন।

তার দেওয়া তথ্য অনুযায়ী, রাইসুলের সঙ্গে টিকটক মাধ্যমে পরিচয় হয় জর্ডান প্রবাসী মারজানা আক্তার মায়া (২৮) নামে এক বাংলাদেশি নারীর। স্বামীর সঙ্গে বিচ্ছেদে থাকা ওই নারী দুই সন্তানের জননী, তার বাড়িও নোয়াখালী। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল।

আরও পড়ুন

আমিরাতে আল-হারামাইনের ইফতার মাহফিল
আমিরাতে জিরো-টু জিরো-ফোর ইউএই ফ্রেন্ডস টিমের ইফতার মাহফিল
আমিরাতে নদিমপুর প্রবাসী কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল

বিজ্ঞাপন

সোমবার রাইসুল তার চাচার সঙ্গে সেহেরি খেয়ে কাজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। পরে টিকটক লাইভে ওই নারীর সঙ্গে কথোপকথনের একপর্যায়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। তার জেরে লাইভে থেকেই রাইসুল গলায় ফাঁস দেন।

রাইসুলের প্রতিবেশী প্রবাসী সাংবাদিক সনজিৎ শীল ঢাকা পোস্টকে জানান, পাশের রুম থেকে লোকজন ফাঁস লাগানো অবস্থায় রাইসুলকে দেখতে পায় এবং তার চাচাকে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়, যেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

২০২৩ সালে সেপ্টেম্বর মাসে ভিজিট ভিসায় আমিরাতে আসেন রাইসুল। দুবাইয়ে এক বাংলাদেশি প্রবাসীর লাইসেন্সের ভিসা লাগিয়ে বাইরে কাজের অনুমতিপত্র নিয়ে তার বড় চাচার সঙ্গে ঢালাইয়ের কাজ করতেন। তিনি ছিলেন বাবা-মায়ের দুই সন্তানের মধ্যে বড়।

বিজ্ঞাপন

বর্তমানে রাইসুলের মরদেহ বানিয়াস মর্গে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে দেশে তার পরিবারের কাছে পাঠানোর প্রস্তুতি চলছে।

এসএসএইচ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সংযুক্ত আরব আমিরাতপ্রবাসীদের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ইরানের ড্রোন হামলার পর দুবাই বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল

ইরানের ড্রোন হামলার পর দুবাই বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

আমিরাতে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

আমিরাতে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা