• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. প্রবাস

ট্যুরিস্ট সেজে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা, ৫১ বাংলাদেশি আটক

এস এ সৌরভ, মালয়েশিয়া প্রতিনিধি
২১ মার্চ ২০২৫, ১৬:০৬
অ+
অ-
ট্যুরিস্ট সেজে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা, ৫১ বাংলাদেশি আটক

ভুয়া হোটেল বুকিং ও কাগজপত্র নিয়ে ট্যুরিস্ট ভিসায় মালয়েশিয়া প্রবেশের সময় ৫১ বাংলাদেশি নাগরিককে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরত পাঠানোর জন্য আটক করেছে দেশটির সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস)। জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছেন পর্যটন ভিসায় মালয়েশিয়ায় এসে তারা কাজে যোগদান করবেন।

বিজ্ঞাপন

শুক্রবার (২১ মার্চ) দুপুরে এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছেন রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বারনামা।

প্রতিবেদনে বলা হয়, কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (কেএলআইএ) টার্মিনাল ১-এ ভুয়া হোটেল বুকিং ব্যবহার এবং ইমিগ্রেশন চেক এড়ানোর চেষ্টা করার সময় সন্দেহভাজন হিসেবে ৫১ জন বাংলাদেশিকে মালয়েশিয়ায় প্রবেশ করতে না দিয়ে আটক করা হয়েছে। শিগগিরই তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে।

আরও পড়ুন

ক্রিকেটার সেজে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা, ১৫ বাংলাদেশি আটক
মালয়েশিয়ায় যুবদলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মালয়েশিয়ায় উপহাইকমিশনার খাস্তগীরকে ঢাকায় ফেরানো হচ্ছে

বিজ্ঞাপন

মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস) জানিয়েছে, বৃহস্পতিবার (২০ মার্চ) টার্মিনালের আগমন হলে ৬৭ জন আগত ব্যক্তির মধ্যে অস্বাভাবিক আচরণ ও চলাফেরা দেখে তাদের সন্দেহ করা হয়। পরে ৫১ জনকে আটক করা হয়।

একেপিএস আরও জানিয়েছে, পরিদর্শনের সময় একজন ব্যক্তি পালানোর চেষ্টা করেছিলেন কিন্তু কর্তব্যরত কর্মকর্তারা তাকে ধরে ফেলেন। তারা ইমিগ্রেশনের মূল গেটে না এসে এদিক-ওদিক ছোটাছুটি করছিল। আটকের পর কেউ কেউ স্বীকার করেছেন যে তাদের আসল উদ্দেশ্য ছিল মালয়েশিয়ায় চাকরি খোঁজা।

এসএসএইচ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মালয়েশিয়াপ্রবাসীদের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার

আমিরাতে হামলার ভিডিও পোস্ট করায় বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০

আমিরাতে হামলার ভিডিও পোস্ট করায় বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০