• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. প্রবাস

আমিরাতে বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন
মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন
১৬ এপ্রিল ২০২৫, ১৭:০৩
অ+
অ-
আমিরাতে বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী আহমেদ বিন আলী আল সাইগ প্রধান অতিথি হিসেবে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৫ এপ্রিল) বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে পাঁচ তারকা হোটেল কন্টিনেন্টালে আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদের সভাপতিত্বে স্থানীয় প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা, আমিরাতের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ও বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর সম্পাদক-সদস্যসহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ বলেন, ৫ আগস্টের পর নতুন বাংলাদেশে প্রথমবার স্বাধীনতা দিবস উদযাপন হচ্ছে। যার কারণে সবার মধ্যে ব্যাপাক উৎসাহ দেখা যাচ্ছে৷ ড. মুহাম্মদ ইউনূস ও বাংলাদেশের জনগণকে আমিরাতের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পক্ষ থেকে শুভেচ্ছা জানান রাষ্ট্রদূত।

এছাড়াও আমিরাতে নিযুক্ত এশিয়া, ইউরোপ, আমেরিকা ও আফ্রিকার বিভিন্ন বন্ধুপ্রতিম দেশের রাষ্ট্রদূতরাও এই অনুষ্ঠানে অংশ নেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য তুলে ধরা হয় এবং দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সহযোগিতার বিষয়ে আলোচনা করা হয়। বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তোলে।

এমএন

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সংযুক্ত আরব আমিরাতস্বাধীনতা দিবসপ্রবাসীদের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

আমিরাতে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

আমিরাতে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

সৌদি-আমিরাতে হামলা চালিয়েছে ইরান

সৌদি-আমিরাতে হামলা চালিয়েছে ইরান

মধ্যপ্রাচ্যের তিন দেশে একের পর এক হামলা ইরানের

মধ্যপ্রাচ্যের তিন দেশে একের পর এক হামলা ইরানের

আমিরাতের জ্বালানি স্থাপনায় ইরানের হামলা

আমিরাতের জ্বালানি স্থাপনায় ইরানের হামলা