• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. প্রবাস

মালয়েশিয়ায় পাম অয়েল কারখানায় বিস্ফোরণ, বাংলাদেশিসহ দগ্ধ ৪

এস এ সৌরভ, মালয়েশিয়া প্রতিনিধি
৩ মে ২০২৫, ১৮:২০
অ+
অ-
মালয়েশিয়ায় পাম অয়েল কারখানায় বিস্ফোরণ, বাংলাদেশিসহ দগ্ধ ৪

মালয়েশিয়ায় সেলাঙ্গর রাজ্যের একটি পাম অয়েল কারখানার স্টিম বয়লার বিস্ফোরণে এক বাংলাদেশিসহ ৪ জন কর্মী দগ্ধ হয়েছেন।

বিজ্ঞাপন

শনিবার (৩ মে) সকাল ৯টা ১১ মিনিটে রাজ্যের কোয়ালা সেলাঙ্গর বেস্টারি জায়া এলাকায় এ ঘটনা ঘটে।

সেলাঙ্গর অগ্নিনির্বাপণ ও উদ্ধার বিভাগের সহকারী পরিচালক আহমেদ মুখলিস মুখতার জানান, শনিবার সকালে কারখানাটির স্টিম বয়লার বিস্ফোরণ হয়। এ সময় বিস্ফোরণে মোট চার কর্মী দগ্ধ হন। 

আহতদের বাংলাদেশি একজন, স্থানীয় একজন, নেপালি নাগরিক দুইজন। প্রত্যেকের পা পুড়ে গেছে। যাদের সবার বয়স ২০ থেকে ৩০ এর মধ্যে। 

বিজ্ঞাপন

খবর পেয়ে, বেস্টারি জায়া অগ্নিনির্বাপণ ও উদ্ধার কেন্দ্র থেকে চারটি অগ্নিনির্বাপক দলের একটি দল এবং অগ্নিনির্বাপণ ও উদ্ধারকারী দলের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়।

প্রাথমিক প্রতিবেদন অনুসারে জানা যায়, শ্রমিকরা যখন মিলের কাজের জন্য স্টিম বয়লার ব্যবহার করে পানি গরম করার কাজ করছিলেন তখন বিস্ফোরণটি ঘটে। 

মুখলিস আরও জানান, দমকলকর্মীরা আসার আগেই আগুন নিভে গিয়েছিল। স্থানীয়রা হতাহতদের কাছাকাছি তানজং কারাং হাসপাতালে নিয়ে যান।

বিজ্ঞাপন

এমএন

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

প্রবাসীদের খবরমালয়েশিয়া

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার

আমিরাতে হামলার ভিডিও পোস্ট করায় বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০

আমিরাতে হামলার ভিডিও পোস্ট করায় বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০