• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. প্রবাস

গুরুতর অসুস্থ প্রবাসীকে মালদ্বীপ দূতাবাসের বিমান টিকিট হস্তান্তর

এমরান হোসেন তালুকদার, মালদ্বীপ
৮ মে ২০২৫, ০৭:৪৮
অ+
অ-
গুরুতর অসুস্থ প্রবাসীকে মালদ্বীপ দূতাবাসের বিমান টিকিট হস্তান্তর

মালদ্বীপে গুরুতর অসুস্থ প্রবাসী বাংলাদেশি মো. আব্দুল মালেক খানকে দেশে ফেরার জন্য হাইকমিশনের পক্ষ থেকে একটি প্লেনের টিকিট দেওয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন হাইকমিশনের কল্যাণ সহকারী আল মামুন পাঠান।

বিজ্ঞাপন

বুধবার (৭ মে) মালদ্বীপের বাংলাদেশের দূতাবাসের কার্যালয়ে ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ তাকে টিকিট হস্তান্তর করেন। এ সময় তিনি গুরুতর অসুস্থ প্রবাসী বাংলাদেশি মো. আব্দুল মালেক খানের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন।

মো. আব্দুল মালেক যক্ষ্মা রোগে আক্রান্ত হয়ে বিগত এক মাস ধরে মালদ্বীপের রাজধানী মালের আইজিএম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তবে ডাক্তারদের পরামর্শ অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য তাকে দেশে যাওয়া জরুরি।  

মো. আব্দুল মালেক খান রাজবাড়ী জেলার বালিকান্দি উপজেলার মাতলাখালী গ্রামের মো. ইয়াসিন খানের ছেলে। জীবনের তাগিদে ২০১৯ সালে তিনি মালদ্বীপে এলেও কয়েক বছর পরেই অবৈধ হয়ে পড়েন তিনি। আগামী শুক্রবার তিনি বাংলাদেশে যাবেন।

বিজ্ঞাপন

জেডএস

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মালদ্বীপ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

মালদ্বীপে ৫ বাংলাদেশির মৃত্যু : দুই জনের মরদেহ আসবে রোববার

মালদ্বীপে ৫ বাংলাদেশির মৃত্যু : দুই জনের মরদেহ আসবে রোববার

মালদ্বীপে অগ্নিকাণ্ডে বগুড়ার যুবকের মৃত্যু, দুশ্চিন্তায় পরিবার

মালদ্বীপে অগ্নিকাণ্ডে বগুড়ার যুবকের মৃত্যু, দুশ্চিন্তায় পরিবার

মালদ্বীপে ৫ বাংলাদেশি নিহতের ঘটনায় জামায়াতের শোক

মালদ্বীপে ৫ বাংলাদেশি নিহতের ঘটনায় জামায়াতের শোক