• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. প্রবাস

‘সন্ত্রাসবাদে উসকানির’ অভিযোগে ইতালিতে দুই বাংলাদেশি আটক

প্রবাস ডেস্ক
প্রবাস ডেস্ক
১৩ মে ২০২৫, ০৯:৩৮
অ+
অ-
‘সন্ত্রাসবাদে উসকানির’ অভিযোগে ইতালিতে দুই বাংলাদেশি আটক

ইতালির দ্বীপ সিসিলির রাজধানী পালেরমো থেকে গত শুক্রবার (৯ মে) দুই বাংলাদেশিকে আটক করেছে পুলিশ। সামাজিক মাধ্যমে ‘সন্ত্রাসবাদের উসকানি’ দেওয়ার অভিযোগে তাদের আটক করা হয়।

বিজ্ঞাপন

তাদের আটক করার বিষয়টি নিশ্চিত করেছেন ইতালির মন্ত্রী পরিষদের ভাইস প্রেসিডেন্ট ও পরিবহণমন্ত্রী মাত্তেও সালভিনি। নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘জিহাদ এবং সন্ত্রাসবাদে উসকানি দেয় এমন কোনো ব্যক্তি ইতালিতে থাকতে পারে না। তাদেরকে এখনই বহিষ্কার (ইটালি থেকে) করা হোক।’

ইতালির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনসার খবরে বলা হয়, আটক ওই দুই বাংলাদেশি সামাজিক মাধ্যমে ‘জিহাদ করার আহ্বান’ জানিয়ে পোস্ট দিয়েছিলেন।

আরও পড়ুন

ইতালির সঙ্গে মাইগ্রেশন অ্যান্ড মবিলিটিবিষয়ক সমঝোতা স্মারক সই
বাংলাদেশ থেকে আরও জনশক্তি নিতে আগ্রহী ইতালি
ভূমধ্যসাগর পেরিয়ে ইউরোপে পৌঁছানোর শীর্ষে বাংলাদেশিরা

বিজ্ঞাপন

সন্ত্রাসবাদ সংশ্লিষ্ট অপরাধে উসকানি দেওয়ার অভিযোগে পালেরমোর প্রসিকিউশন অফিসের নির্দেশে তাদের আটক করা হয়। তাদের গৃহবন্দি রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

আটক দুই ব্যক্তির বয়স ১৮ ও ২১ বছর। আনসা জানায়, ওই দুই ব্যক্তির বিরুদ্ধে সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেটের প্রচারণা সামগ্রী বিতরণের অভিযোগ উঠেছে। তাছাড়া তাদের বিরুদ্ধে জিহাদ, শহীদ হওয়া এবং সহিংস কর্মকাণ্ডে উসকানি দেওয়ার অভিযোগ রয়েছে।

সূত্র : ইনফোমাইগ্রেন্টস

বিজ্ঞাপন

এসএসএইচ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ইতালিপ্রবাসীদের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার

আমিরাতে হামলার ভিডিও পোস্ট করায় বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০

আমিরাতে হামলার ভিডিও পোস্ট করায় বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০