• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. প্রবাস

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ৮ পুলিশ সদস্য নিহত

এস এ সৌরভ, মালয়েশিয়া প্রতিনিধি
১৩ মে ২০২৫, ১২:২৮
অ+
অ-
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ৮ পুলিশ সদস্য নিহত

মালয়েশিয়ার পেরাকের তেলুক ইন্তানের কাছে জালান চিকুস-সুঙ্গাই ল্যাম্পামে এক সড়ক দুর্ঘটনায় ফেডারেল রিজার্ভ পুলিশ ইউনিটের (এফআরইউ) আট সদস্য প্রাণ হারিয়েছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৩ মে) আনুমানিক সকাল ৮টা ৩০ মিনিটে পাথর বহনকারী একটি ট্রাক ও ১৫ জন কর্মী বহনকারী একটি এফআরইউ ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়।

হিলির পেরাক জেলা পুলিশ প্রধান, এসিপি ড. বাকরি জয়নাল আবিদিন জানান, এ ঘটনায় তিনজন গুরুতর আহত হয়েছেন। আরও সাতজনকে বিভিন্ন মাত্রার আঘাতের জন্য চিকিৎসা দেওয়া হয়েছে। পেরাক ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগসহ জরুরি সাড়াদানকারী দলগুলো দুর্ঘটনাস্থল থেকে প্রায় আট কিলোমিটার দূরে অবস্থিত তেলুক ইন্তান ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশন থেকে দ্রুত ঘটনাস্থলে যায়। উদ্ধার কাজ অবিলম্বে শুরু হয়েছিল এবং আহতদের জরুরি চিকিৎসার জন্য তেলুক ইন্তান হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল।

আরও পড়ুন

মালয়েশিয়ান-আসিয়ান ইয়ুথ এসডিজি সামিটে ইয়ুথ হাব ফাউন্ডেশন
মালয়েশিয়ায় চালু হচ্ছে শ্রমবাজার, অবৈধ কর্মীদের জন্যও আছে সুখবর
মালয়েশিয়ার উপমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের সাক্ষাৎ

বিজ্ঞাপন

এটি সাম্প্রতিককালে এফআরইউর সবচেয়ে বড় দুর্ঘটনার একটি। ১৯৯০ সালে একইরকম একটি দুর্ঘটনা ঘটে। কুয়ালালামপুর-কারাক হাইওয়ের ওই ঘটনায় একাধিক যানবাহনের সংঘর্ষে ১১ জন এফআরইউ কর্মীসহ ১৭ জন নিহত হয়।

এসএসএইচ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মালয়েশিয়াসড়ক দুর্ঘটনা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

আটক অটো চালককে ছিনিয়ে নেওয়া স্বেচ্ছাসেবক নেতার নামে মামলা

দুর্ঘটনায় সন্তানসহ পুলিশ কর্মকর্তা আহতআটক অটো চালককে ছিনিয়ে নেওয়া স্বেচ্ছাসেবক নেতার নামে মামলা

আলুবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালক নিহত

আলুবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালক নিহত

ডেমরায় কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

ডেমরায় কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

প্রাইভেট কার খাদে পড়ে দেড় বছরের মেয়ের মৃত্যু, বাবা-মা হাসপাতালে

প্রাইভেট কার খাদে পড়ে দেড় বছরের মেয়ের মৃত্যু, বাবা-মা হাসপাতালে