• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. প্রবাস

আগুনে পুড়ে ছাই রফিকুলের স্বপ্ন, হলো না স্বদেশে ফেরা

মতিউর রহমান মুন্না, গ্রিস থেকে
১৬ মে ২০২৫, ১৪:২৯
অ+
অ-
আগুনে পুড়ে ছাই রফিকুলের স্বপ্ন, হলো না স্বদেশে ফেরা

গ্রিস প্রবাসী রফিকুল ইসলাম। প্রবাস জীবনের দীর্ঘ ১০ বছর পর প্রথমবারের মতো ছুটিতে দেশে যাওয়া উপলক্ষ্যে আত্মীয়স্বজনদের জন্য বিভিন্ন উপহার ক্রয় করতে ব্যস্ততা যেন একটু বেশিই ছিল তার। দেশে যাওয়ার জন্য আগামী ১৮ মে তার ফ্লাইট নির্ধারিত ছিল। কিন্তু গ্রিসের ইলিয়া প্রদেশের নেয়া মানোলাদা এলাকার এক ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে তার পাসপোর্ট, এয়ার টিকিটসহ গুরুত্বপূর্ণ সব কাগজপত্র। এখন দেশে ফেরা অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে রফিকুলের।

বিজ্ঞাপন

সম্প্রতি দেশটির ইলিয়া প্রদেশের নেয়া মানোলাদা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে শতাধিক বাংলাদেশি কৃষিশ্রমিকের অস্থায়ী বসবাস স্থান, যা স্থানীয়ভাবে পারাঙ্গা নামে পরিচিত। পারাঙ্গাতে বসবাসকারী প্রবাসীদের পাসপোর্ট, রেসিডেন্স কার্ড, নগদ অর্থসহ প্রয়োজনীয় সবকিছুই পুড়ে গেছে আগুনে। ফলে অনেকেই খোলা আকাশের নিচে রাত কাটাতে বাধ্য হচ্ছেন।  তাদের খাবার, পানি, চিকিৎসা ও আশ্রয়ের তীব্র সংকট দেখা দিয়েছে।

মনোলাদা এলাকার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত রফিকুল ইসলাম বলেন, ১৮ মে আমার ফ্লাইট ছিল। দীর্ঘ ১০ বছর পর দেশে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু আগুনে আমার পাসপোর্ট, রেসিডেন্স কার্ড, এয়ার টিকিটসহ সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এখন কিভাবে দেশে যাবো, কিছুই বুঝতে পারছি না। আমার দেশে যাওয়ার স্বপ্ন পুড়ে ছাই।

dhakapost

আশরাফুল ইমলাম নামের আরেক প্রবাসী বলেন, আমাদের থাকার জায়গা, খাবার, পাসপোর্ট, ডকুমেন্টস সবকিছু পুড়ে গেছে। এখন খোলা আকাশের নিচে থাকতে হচ্ছে। সরকারি সাহায্য না পেলে কিভাবে বাঁচবো তা জানি না।

বিজ্ঞাপন

প্রবাসী সুমন বলেন, বৈধতা পাওয়ার জন্য কয়েক বছর ধরে বসবাসের বিভিন্ন ডকুমেন্ট সংগ্রহ করছিলাম। আগুনে সব পুড়ে ছাই হয়ে গেছে। এখন কী করবো কিছুই বুঝতেছি না।

আরও পড়ুন

গ্রিসে আগুনে পুড়ে ছাই বাংলাদেশি শ্রমিকদের অস্থায়ী বাসস্থান
২৮ দিন পর দেশে ফিরবে আমিরাত প্রবাসী হাসানের মরদেহ

টিপু আহমেদ নামের আরেক প্রবাসী বলেন, বছরের পর বছর ধরে সঞ্চয় করছিলাম দেশে ফেরার জন্য। আগুনে পাসপোর্ট, পরিচয়পত্র, নগদ অর্থ সব হারিয়েছি। এখন খোলা আকাশের নিচে দিন কাটছে।

বিজ্ঞাপন

ঘটনার একদিন পর গ্রিসে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব রাবেয়া বেগমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নিয়ে নতুন পাসপোর্টসহ অন্যান্য সহযোগিতার আশ্বাস দেন। তারা স্থানীয় মেয়র, ফায়ার সার্ভিস ও বিভিন্ন মালিক পক্ষের সঙ্গেও আলোচনা করে প্রবাসী শ্রমিকদের জন্য স্থায়ী ও নিরাপদ আবাসনের ব্যবস্থা করার জন্য অনুরোধ জানান।

এসআইআর

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

গ্রিসপ্রবাসীদের খবরবাংলাদেশ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

কুয়েত দূতাবাসের সহযোগিতায় দেশে ফিরছেন আটকে পড়া বাংলাদেশিরা

কুয়েত দূতাবাসের সহযোগিতায় দেশে ফিরছেন আটকে পড়া বাংলাদেশিরা

বাহরাইনের বাইরে অবস্থান করলেও ভিসা নবায়ন করতে পারবেন প্রবাসীরা

বাহরাইনের বাইরে অবস্থান করলেও ভিসা নবায়ন করতে পারবেন প্রবাসীরা

কাতা‌রে আট‌কে পড়া‌দের জন‌্য দু‌টি বি‌শেষ ফ্লাই‌টের ব‌্যবস্থা

কাতা‌রে আট‌কে পড়া‌দের জন‌্য দু‌টি বি‌শেষ ফ্লাই‌টের ব‌্যবস্থা

মায়ের ইচ্ছা পূরণ করলেন প্রবাসী দুই ছেলে

মায়ের ইচ্ছা পূরণ করলেন প্রবাসী দুই ছেলে