বিজ্ঞাপন

কাতারে বাংলাদেশি মালিকানাধীন সিমাইস্মা মেজবান রেস্টুরেন্টের যাত্রা

কাতারে বাংলাদেশি মালিকানাধীন সিমাইস্মা মেজবান রেস্টুরেন্টের যাত্রা

বাংলাদেশি রকমারি বিভিন্ন খাবারের ও চট্টগ্রামের মেজবানের সমাহার নিয়ে কাতারে যাত্রা শুরু করেছে বাংলাদেশি মালিকানাধীন সিমাইস্মা মেজবান রেস্টুরেন্ট।

কাতারের স্থানীয় সময় শুক্রবার (২৩ মে) রাতে কাতারের রাজধানী দোহা থেকে ৫০ মাইল দূরের আল খোর সিটির সিমাইস্মা এলাকায় এ রেস্টুরেন্টের উদ্বোধনের মধ্য দিয়ে বাংলাদেশি খাবারের এ প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। 

রেস্টুরেন্টটির উদ্বোধন করেছেন কাতারের নাগরিক আলি মোহাম্মদ এইচ এ আল কাবি, স্বত্বাধিকারী সুলতান মাহমুদ, আব্দুল আউয়াল, মোহাম্মদ জামাল।

dhakapost

রেস্টুরেন্টটির উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কাতারের নাগরিক আব্দুল্লাহ আলী ইয়াফি, শরিফ চৌধুরী, ওহীদুল ইসলাম, রাকিব হোসেন, মোহাম্মদ শামীম প্রমুখ।

উদ্বোধন উপলক্ষ্যে উপস্থিত বিপুল সংখ্যক বাংলাদেশি প্রবাসীকে বিনামূল্যে বিনামূল্যে খাবার পরিবেশন করা হয়েছে।

এসআইআর

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।