• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. প্রবাস

কাতারের দোহায় মুনিরীয়া তবলিগের সেমিনার অনুষ্ঠিত

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন
মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন
২৬ মে ২০২৫, ০৭:২৯
অ+
অ-
কাতারের দোহায় মুনিরীয়া তবলিগের সেমিনার অনুষ্ঠিত

কাতারের রাজধানী দোহার নাজমায় আত্মশুদ্ধি ও ত্যাগের মহান শিক্ষার পাঠশালা গাউছুল আজম দরবার শরীফ শীর্ষক এশায়াত সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

বিজ্ঞাপন

গত ২৩ মে দোহার নাজমায়, আফগানি ইউনিয়ন মানডি অ্যান্ড বুখারী রেস্টুরেন্টের হল রুমে মুনিরীয়া যুব তবলিগ কমিটি বাংলাদেশ ৫৯ নম্বর দোহা শাখার উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়। 

দোহা শাখার সভাপতি আলহাজ্ব মুহাম্মদ মঈনউদ্দিনের সভাপতিত্বে এবং মোহাম্মদ বোরহান উদ্দিন ও মোহাম্মদ কুতুব উদ্দিনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সেমিনারে স্বাগত বক্তব্য দেন- ৫৯ নম্বর দোহা শাখার এশায়াত সম্পাদক মৌলানা মোহাম্মদ ইরফান উদ্দীন।

সেমিনারের প্রবন্ধ পাঠ করেন দোহা শাখার সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ শাখাওয়াত হোসেন।

বিজ্ঞাপন

প্রবন্ধের আলোকে বক্তব্য দেন- ১৫৭ নম্বর শাহানিয়া শাখার আহ্বায়ক, ইসলামি চিন্তাবিধ আলহাজ্ব মুহাম্মদ তৌহিদুল আলম শাহ। এতে আরও বক্তব্য দেন, ১৫৮ নম্বর সানাইয়া শাখার সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মুহাম্মদ শাহাবুদ্দিন প্রমুখ।

শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মোহাম্মদ ইমাম উদ্দীন। নাতে মোস্তাফা পেশ করেন মোহাম্মদ মহিউদ্দিন মাহি। কছিদা শরীফ পেশ করেন যথাক্রমে মোহাম্মদ মফিজুল ইসলাম রাকিব ও মোহাম্মদ হুমায়ুন কবির সবুজ।

সেমিনারে কাতারের বিভিন্ন অঙ্গনে কর্মরত প্রবাসী বাংলাদেশি, স্থানীয় ও বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসলমানরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সবশেষে মিলাদ-ক্বিয়াম ও মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী ছাহেবের হায়াতে আবেদী, রোগ মুক্তির জন্য শেফায়ে দায়েমি, দেশ জাতি ও বিশ্বমুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি অগ্রগতি ও উপস্থিত সবার ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তি এবং কাগতিয়ার গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর ফুয়ুজাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এমএন

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

প্রবাসীদের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার

আমিরাতে হামলার ভিডিও পোস্ট করায় বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০

আমিরাতে হামলার ভিডিও পোস্ট করায় বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০