বিজ্ঞাপন

চাঁদ দেখা গেছে : আমিরাতে ঈদ ৬ জুন

চাঁদ দেখা গেছে : আমিরাতে ঈদ ৬ জুন

সংযুক্ত আরব আমিরাতে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আমিরাত-সৌদি আরবসহ অধিকাংশ মুসলিম দেশে পবিত্র ঈদুল-আজহার প্রথম দিন উদযাপিত হবে আগামী (৬ জুন) শুক্রবার।

মঙ্গলবার (২৭ মে) আমিরাতের চাঁদ দেখা কমিটি এ ঘোষণা দেন।

মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব হচ্ছে ঈদুল আজহা। জিলহজ মাসের প্রথম দিন আগামীকাল বুধবার (২৮ মে) থেকে শুরু হবে।

স্বাভাবিকভাবে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর বাংলাদেশে উদযাপিত হয় পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহা। সেই হিসাব অনুযায়ী, আগামী ৭ জুন (শনিবার) বাংলাদেশে উদযাপিত হতে পারে ঈদুল আজহা।

এমজে

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।