বিজ্ঞাপন

লন্ডনে ড. ইউনূসের সমর্থনে বিশাল জাতীয় পতাকা প্রদর্শনী

লন্ডনে ড. ইউনূসের সমর্থনে বিশাল জাতীয় পতাকা প্রদর্শনী

যুক্তরাজ্যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আগমন উপলক্ষে বিশাল জাতীয় পতাকা প্রদর্শন করেছেন ব্রিটিশ বাংলাদেশিরা।

তারা বলছেন, বাংলাদেশের সংস্কারের জন্য বর্তমান সরকার যেসব উদ্যোগ নিয়েছে তার সঙ্গে তারা পুরোপুরি একমত। এই সংস্কারগুলো সম্পন্ন না করে যাতে কোনো নির্বাচন না দেওয়া হয়, সেজন্য তারা সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার (১০ জুন) স্থানীয় সময় সন্ধ্যায় পূর্ব লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত হোয়াইটচ্যাপেলের আলতাব আলী পার্কে এই জনসমাগম অনুষ্ঠিত হয়। এতে হাজার হাজার বাংলাদেশি অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা বলেন, সাবেক স্বৈরাচারী হাসিনা সরকার যেসব অন্যায় ও অপরাধ করেছে তার বিচার সম্পন্ন করা হোক।

এ ছাড়া প্রবাসীদের ভোটাধিকারসহ সব ধরনের সংস্কার শেষ করে নির্বাচন আয়োজনের দাবি জানান তারা।

এমজে

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।