বিজ্ঞাপন

কুয়েত প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির ঈদ পুনর্মিলনী

কুয়েত প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির ঈদ পুনর্মিলনী

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে অনুষ্ঠানের আয়োজন করেছে কুয়েত প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপি।

বৃহস্পতিবার (১২ জুন) স্থানীয় সময় রাত ৯টায় কুয়েতের ফরওয়ানিয়া এলাকায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুয়েত প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপি কুয়েতের সভাপতি হোসনে মোবারক সুমন।

সাধারণ সম্পাদক আব্দুল মালেকের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন লক্ষ্মীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান হাসিব।

বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন, কুয়েত বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী কাজী মনজুরুল আলম।

এতে প্রধান বক্তা ছিলেন, কুয়েত বিএনপির নেতা শফিকুল ইসলাম শফিক। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন- বাংলাদেশ কেন্দ্রীয় ওলামা দলের নেতা আলহাজ্ব আবু সাইদ, লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ হারুন।

আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শের সব পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে ঐক্য আরও বাড়ানো বলে মতপ্রকাশ করেন উপস্থিত নেতারা।

তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে দেশে-বিদেশে অনেক নেতাকর্মী নির্যাতিত হয়েছেন। এই সুযোগ আর দেওয়া যাবে না। 

অনুষ্ঠানের প্রধান বক্তা কুয়েত বিএনপির অন্যতম নেতা শফিকুল ইসলাম শফিক ‘কুয়েত প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপি’র নবগঠিত কমিটিতে হোসনে মোবারক সুমনকে সভাপতি ও আব্দুল মালেককে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন।

এমএন

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।