বিজ্ঞাপন

গ্রিসে দাবানল নি‌য়ে বাংলাদেশিদের যে নির্দেশনা দিলো দূতাবাস

গ্রিসে দাবানল নি‌য়ে বাংলাদেশিদের যে নির্দেশনা দিলো দূতাবাস

গ্রিসের উত্তরে অবস্থিত চিওস দ্বীপে গত ২২ জুন থেকে ভয়াবহ দাবানল শুরু হয়েছে। যা এখন পর্যন্ত বিস্তৃত আকার ধারণ করছে। দাবানল আশপাশের কয়েকটি অঞ্চল ও দ্বীপের দক্ষিণাঞ্চলের দিকে ছড়িয়ে পড়েছে। এ অবস্থায় দেশটির চিওস দ্বীপে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সতর্কতা অবলম্বন করতে বলেছে বাংলাদেশ দূতাবাস।

সোমবার (২৩ জুন) গ্রিসের বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এই জরুরি সতর্কবার্তা দিয়েছে।

দূতাবাস জানিয়েছে, এ পর্যন্ত স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে ১৬টি গ্রাম ও জনবসতি নিরাপত্তার স্বার্থে খালি করা হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, রেস্তা এলাকায় ১১২ জরুরি নম্বরের মাধ্যমে আরও একটি সতর্কবার্তা জারি করা হয়েছে।

বাংলাদেশ দূতাবাস ইতোমধ্যে বিষয়টি সম্পর্কে অবগত রয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। চিওস দ্বীপে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের প্রতি বিনীত অনুরোধ, আপনারা স্থানীয় প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করুন এবং নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ করুন।

জরুরী প্রয়োজনে +306945044054 নম্বর অথবা দূতাবাসের ই-মেইল অ্যাড্রেস [email protected]এ যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ করে‌ছে দূতাবাস।

এনআই/এআইএস

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।