বিজ্ঞাপন

মাইলস্টোন ট্রাজেডি

কুয়েতের বাংলাদেশ দূতাবাসে শোক বইয়ে স্বাক্ষরের আয়োজন

কুয়েতের বাংলাদেশ দূতাবাসে শোক বইয়ে স্বাক্ষরের আয়োজন

রাজধানী ঢাকায় গত ২১ জুলাই একটি স্কুল ভবনে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে ৩৪ জন নিহত ও ১৭১ জন আহত হয়, যাদের বেশিরভাগই শিশু। এ ঘটনায় সরকার ২২ জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা করে।

সরকারি শোক পালন ও নিহতদের স্মরণে কুয়েতে বাংলাদেশ দূতাবাস ২৭ ও ২৮ জুলাই একটি শোক বইয়ে স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করে। কুয়েত সরকারের ঊর্ধ্বতনরাসহ কূটনৈতিক মিশন ও কুয়েতে অবস্থিত আন্তর্জাতিক সংস্থার উল্লেখযোগ্য সংখ্যক প্রতিনিধি শোক বইয়ে স্বাক্ষর করতে দূতাবাসে যান এবং গভীর সহানুভূতি প্রকাশ করেন।

ব্যক্তিগতভাবে উপস্থিত হতে না পারা অনেকে দূতাবাসের অফিসিয়াল ই-মেইলের মাধ্যমে ইলেকট্রনিকভাবে তাদের শোক বার্তা পৌঁছে দেন। দূতাবাস সংশ্লিষ্টরা বলছেন, সংহতির এই আন্তরিক দৃষ্টিভঙ্গি বিভিন্ন জাতির মধ্যে গভীর বন্ধুত্ব ও মানবতার প্রতিফলন।

বাংলাদেশের শোকের এ সময়ে সমবেদনা জানানো সব বিশিষ্ট ব্যক্তি, কূটনৈতিক মিশন ও ব্যক্তিদের প্রতি দূতাবাস আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

এসএসএইচ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।