বিজ্ঞাপন

মাইলস্টোন ট্র্যাজেডি : লন্ডনে কূটনৈতিক মিশনগুলোর শোক

মাইলস্টোন ট্র্যাজেডি : লন্ডনে কূটনৈতিক মিশনগুলোর শোক

ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে বহু শিশুর মৃত্যুতে গভীর শোক জানিয়েছে লন্ডনে অবস্থিত বিভিন্ন দেশের কূটনৈতিক মিশন।মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহতদের স্মরণে এবং তাঁদের পরিবারের প্রতি সহমর্মিতা জানাতে ২৩ ও ২৪ জুলাই বাংলাদেশ হাইকমিশনে শোকবই খোলা হয়।

শোকবার্তা পাঠানো দেশগুলোর মধ্যে রয়েছে, সৌদি আরব, তুরস্ক, কাতার, ভারত, পাকিস্তান, ব্রাজিল, স্পেন, শ্রীলঙ্কা, মাল্টা, হন্ডুরাস, পোল্যান্ড, হাঙ্গেরি, ট্রিনিদাদ ও টোবাগো, গুয়াতেমালা, গ্রিস, মেক্সিকো, আজারবাইজান, কলম্বিয়া, ঘানা, বাহরাইন, মালদ্বীপ, টোগো ও আলজেরিয়া।

এছাড়াও, কমনওয়েলথের ডেপুটি সেক্রেটারি-জেনারেল এবং ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপও তাদের শোক ও সহমর্মিতা জানিয়েছেন।

কূটনৈতিক প্রতিনিধিরা নিহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং বাংলাদেশের সরকার ও জনগণের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন।

এই গভীর শোকের সময়ে যেসব দেশ ও সংস্থা শোক ও সহানুভূতি জানিয়েছে, বাংলাদেশ হাইকমিশন লন্ডন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে।

এআইএস

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।