• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. প্রবাস

ওমানে ব্যবসা সম্প্রসারণ ও বিনিয়োগ সম্ভাবনা নিয়ে সেমিনার

ওমান থেকে পলাশ শীল
১ আগস্ট ২০২৫, ১৮:১৮
অ+
অ-
ওমানে ব্যবসা সম্প্রসারণ ও বিনিয়োগ সম্ভাবনা নিয়ে সেমিনার

ওমানে ব্যবসা সম্প্রসারণ ও বিনিয়োগ সম্ভাবনা নিয়ে অনুষ্ঠিত হলো গুরুত্বপূর্ণ সেমিনার। সম্প্রতি দেশটির মাসকটে এ সেমিনারের আয়োজন করা হয়। 

বিজ্ঞাপন

সেমিনারে অংশগ্রহণ করেন- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তা ও বিনিয়োগকারী হাসান ইয়াসিন আমিন। তিনি বর্তমানে দুবাই ও ওমানে ব্যবসায়িক সফরে রয়েছেন। 

সেমিনার শেষে এক নৈশভোজের আয়োজন করা হয়। এতে অংশ নেন ওমানের স্থানীয় ব্যবসায়ী, প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতা ও বিভিন্ন পেশার প্রতিনিধিরা।

সাম্প্রতিক এ সফরের মাধ্যমে তিনি ওমানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর ব্যবসায়ীদের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার পাশাপাশি বিনিয়োগ, কর্মসংস্থান এবং বাংলাদেশি কমিউনিটির জন্য নতুন সুযোগ তৈরিতে কাজ করছেন। 

বিজ্ঞাপন

অনুষ্ঠানে উপস্থিত প্রবাসীরা বলেন, হাসান ইয়াসিন আমিন যদি ওমানে ব্যবসা শুরু করেন, তবে এতে আমাদের জন্য কর্মসংস্থানের নতুন দরজা খুলবে। তারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে তাকে সম্পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। 

প্রসঙ্গত, চট্টগ্রামে জন্ম নেওয়া হাসান ইয়াসিন আমিন ২০০৪ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এবং সেখানে অ্যাকাউন্টিংয়ে স্নাতক সম্পন্ন করেন। বর্তমানে তিনি গ্রেটার ফিলাডেলফিয়া ও ডেলাওয়ার কাউন্টিতে সফল ব্যবসা পরিচালনা করছেন। তার ধারাবাহিক সাফল্যের জন্য ফিলাডেলফিয়া ম্যাগাজিন ২০২২ সাল থেকে টানা তিন বছর তাকে ‘শীর্ষস্থানীয় উদ্যোক্তা ও প্রযোজক’ হিসেবে স্বীকৃতি দিয়েছে। 

এমএন

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

প্রবাসীদের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার

আমিরাতে হামলার ভিডিও পোস্ট করায় বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০

আমিরাতে হামলার ভিডিও পোস্ট করায় বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০

মালদ্বীপে ৫ বাংলাদেশি নিহতের ঘটনায় জামায়াতের শোক

মালদ্বীপে ৫ বাংলাদেশি নিহতের ঘটনায় জামায়াতের শোক

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত, আহত ২

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত, আহত ২