• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. প্রবাস

ভিয়েনায় গণঅভ্যুত্থান দিবস ও রেমিট্যান্স যোদ্ধা দিবস পালন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৬ আগস্ট ২০২৫, ১২:০৬
অ+
অ-
ভিয়েনায় গণঅভ্যুত্থান দিবস ও রেমিট্যান্স যোদ্ধা দিবস পালন

বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশন ভিয়েনার উদ্যোগে ‘গণঅভ্যুত্থান দিবস ২০২৫’ এবং ‘রেমিট্যান্স যোদ্ধা দিবস’ পালন করা হয়েছে।

বিজ্ঞাপন

দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার (৫ জুলাই) আলোচনা সভা এবং আলোকচিত্র, গ্রাফিতি ও তথ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করে‌ছে।

অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের গৌরবময় ইতিহাসে জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য, জনগণের সংগ্রাম এবং বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী বাংলাদেশির অবদানকে স্মরণ করা হয়।

অনুষ্ঠানের শুরুতে ভিয়েনায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি তৌফিক হাসান ‘জুলাই গণঅভ্যুত্থান‘ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন। এরপর আমন্ত্রিত অতিথিদের উদ্দেশ্যে ২০২৪ এর জুলাই-আগস্ট এর ঘটনাপুঞ্জির ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এছাড়া আলোচনার শুরুতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার বাণী পাঠ করা হয়।

বিজ্ঞাপন

রাষ্ট্রদূত তার বক্তব্যে ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে জনগণের সাহস, সংকল্প ও ন্যায়বিচারের প্রতি শ্রদ্ধা জানান। তিনি এ আন্দোলনে আত্মোৎসর্গকারী শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেন। 

তিনি বলেন, এই বিপ্লব যুব সমাজের জাগরণ ছিল, যারা ভয়কে অগ্রাহ্য করে নতুন বাংলাদেশের ভিত্তি স্থাপন করেছে। 

রাষ্ট্রদূত ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সংস্কার, ন্যায়বিচার ও অন্তর্ভুক্তিমূলক কর্মকাণ্ডের ওপর আলোকপাত করেন। এছাড়া, রাষ্ট্রদূত হাসান রেমিট্যান্স প্রেরণের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী করতে প্রবাসীদের ত্যাগ ও অবদানের প্রশংসা করেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানের শেষাংশে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফেরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনায় বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। 

এনআই/এমএন

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জুলাই গণঅভ্যুত্থানরেমিট্যান্সরাষ্ট্রদূত

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

উইকিপিডিয়ায় যুক্ত হলো শহীদ শরীফ ওসমান হাদির জীবনী

উইকিপিডিয়ায় যুক্ত হলো শহীদ শরীফ ওসমান হাদির জীবনী

চোখের সামনে তিনজনকে মরতে দেখি, ভাগ্যক্রমে বেঁচে যাই

ট্রাইব্যুনালে সাক্ষীর জবানবন্দিচোখের সামনে তিনজনকে মরতে দেখি, ভাগ্যক্রমে বেঁচে যাই

সেনা কর্মকর্তাদের মামলার পুনঃতদন্ত চাইলেন ডিফেন্স আইনজীবী

সেনা কর্মকর্তাদের মামলার পুনঃতদন্ত চাইলেন ডিফেন্স আইনজীবী

প্রশ্নের মুখে ট্রাইব্যুনাল, স্বচ্ছ তদন্তের তাগিদ

‘কোটি টাকার ঘুষ দাবি’প্রশ্নের মুখে ট্রাইব্যুনাল, স্বচ্ছ তদন্তের তাগিদ