বিজ্ঞাপন

মালয়েশিয়ায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

মালয়েশিয়ায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মালয়েশিয়ায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানী কুয়ালালামপুরের একটি রেস্তোরাঁয় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির মালয়েশিয়ার সিনিয়র নেতা দাতো সেরী মো. শহীদ উল্যাহ শহীদ ও পরিচালনা করেন ড. লিওরণা চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়া বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ডা. আহমেদ বোরহান।

এসময় বক্তব্য দেন জোসেবুল আলম বিপ্লব, জহিরুল ইসলাম জহির, মাহফুজ আহমেদ, মোহাম্মদ নয়ন, লাভলি আক্তার, বাবুল আহমেদ, জুয়েল রানা, মুস্তাফিজ, মাসুদ, সাইফুল ইসলাম ও ইকবাল প্রমুখ।

অনুষ্ঠানে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দীর্ঘায়ু ও আশু রোগমুক্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

এসময় বিভিন্ন প্রাদেশিক ও শাখা কমিটির নেতারাসহ প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।

এসএসএইচ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।