বিজ্ঞাপন

মালদ্বীপে নেপালি নারীকে ছুরিকাঘাত, বাংলাদেশি জাহাঙ্গীর গ্রেপ্তার

মালদ্বীপে নেপালি নারীকে ছুরিকাঘাত, বাংলাদেশি জাহাঙ্গীর গ্রেপ্তার

মালদ্বীপের হুলহুমালেতে নেপালি নারীকে ছুরিকাঘাতের অভিযোগে এক বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। পরে অভিযুক্ত যুবককে আটক করা হয়।

ভুক্তভোগী নারী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং তার অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, হুলহুমালের প্রথম ফেজের একটি দোকানে কাজ করার সময় ওই নারীকে ঘাড়ে ছুরিকাঘাত করেন অভিযুক্ত বাংলাদেশি। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও তদন্তের ভিত্তিতে জাহাঙ্গীর মিয়া (২৫) নামে সন্দেহভাজন ব্যক্তিকে একই দিনের সন্ধ্যায় হুলহুমালের দ্বিতীয় ফেজ থেকে আটক করা হয়।

মালদ্বীপ পুলিশ জানিয়েছে, ঘটনার পেছনের কারণ জানতে বিষয়টি তদন্তাধীন রয়েছে।

বাংলাদেশ হাইকমিশনের কাউন্সেলর (শ্রম) মো. সোহেল পারভেজ দেশের ভাবমূর্তি রক্ষার্থে মালদ্বীপে বসবাসরত সব বাংলাদেশিকে যেকোনো বেআইনি ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য অনুরোধ করেন।

এমজে

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।