বিজ্ঞাপন

ইতালিতে বরিশাল জেলা সমিতির নবগঠিত কমিটির সভাপতি স্বপন, সম্পাদক ইলিয়াস

ইতালিতে বরিশাল জেলা সমিতির নবগঠিত কমিটির সভাপতি স্বপন, সম্পাদক ইলিয়াস

বরিশাল জেলা সমিতি ইতালির নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন স্বপন হাওলাদার এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইলিয়াস মল্লিক। এ উপলক্ষ্যে প্রবাসী বরিশালবাসীর উদ্যোগে ইতালির রোমের মনোরম ইউর পার্কে আয়োজন করা হয় এক প্রাণবন্ত আনন্দমেলার।

অনুষ্ঠানে প্রবাসী বরিশালের প্রবীণ ও নবীন নেতৃবৃন্দসহ অসংখ্য নারী-পুরুষ ও শিশুরা অংশ নেন। রঙিন পোশাক, হাসি-আনন্দ আর প্রাণবন্ত আড্ডায় মুখর হয়ে ওঠে পুরো পরিবেশ। বাহারি খাবারের সমৃদ্ধ আয়োজন প্রবাসীদের আনন্দে বাড়তি মাত্রা যোগ করে।

দুপুরের ভুরিভোজ শেষে শুরু হয় শুভেচ্ছা বক্তব্য ও আলোচনার পর্ব। বক্তারা বরিশাল জেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মতামত দেন।

আলোচনায় উপস্থিত ছিলেন, মজিবর শিকদার, মো. হেলাল উদ্দিন, অ্যাডভোকেট আনিসুজ্জামান, নাসিম আহমেদ, আমিনুল ইসলাম বাতেন, সুমন হক ভূঁইয়া, মামুন খান, সরোয়ার সরদার, মোহাম্মদ জসিম, সাইদুর হাওলাদার, আলমগীর জমাদার, মনিরুজ্জামান, আজম শিকদার ও কবির ঘরামী।

এ ছাড়া কমিউনিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ সমিতির সভাপতি মো. জসিম উদ্দিন, শরীয়তপুর জেলা সমিতির সভাপতি আব্দুর রব ফকির, ঢাকা জেলা সমিতির সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন, কিশোরগঞ্জ জেলা সমিতির সভাপতি শেখ ইশহাক, ৮ নম্বর কমুনের উপদেষ্টা মো. কবির হোসেনসহ আরও অনেকে।

সবশেষে এই আয়োজন রূপ নেয় প্রবাসী বরিশালবাসীর এক অনন্য মিলনমেলায়, যেখানে বন্ধুত্ব, ভ্রাতৃত্ব আর প্রবাস জীবনের অকৃত্রিম ভালোবাসা স্থান পায়।

এআইএস

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।