• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. প্রবাস

বৈরুতে বাংলাদেশ দূতাবাসের নতুন ভবন উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৩ নভেম্বর ২০২৫, ২২:৪২
অ+
অ-
বৈরুতে বাংলাদেশ দূতাবাসের নতুন ভবন উদ্বোধন

বাংলাদেশ দূতাবাস বৈরুতের স্থানান্তরিত নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মুহাম্মদ যুবায়ের সালেহীন রোববার (২৩ নভেম্বর) সকালে ফিতা কেটে ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দূতাবাসের স্থানান্তরিত ভাড়া করা ভবন উদ্বোধন করেন।

বিজ্ঞাপন

দূতাবাসের প্রথম সচিব (শ্রম) ও দূতালয় প্রধান মোহাম্মদ আনোয়ার হোসাইনের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাস বৈরুতের উপ-মিশন প্রধান মো. আমিনুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে রাষ্ট্রদূত লেবানন প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং তাদের সমস্যা সমাধানে দূতাবাসের সহযোগিতা অব্যাহত রাখার কথা উল্লেখ করেন। রাষ্ট্রদূত তার বক্তব্যে উল্লেখ করেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রায় প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিকে শক্তিশালী ভিত্তি প্রদানে অনন্য ভূমিকা পালন করে আসছে।

এসময় তিনি প্রবাসীদের সেবা প্রদান আরও সহজ করার লক্ষ্যে দূতাবাসের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। বিশেষ করে লেবাননে বাংলাদেশের শ্রম বাজার সম্প্রসারণ এবং প্রবাসীদের অধিকার সুরক্ষার লক্ষ্যে বাংলাদেশ ও লেবাননের মধ্যে সমঝোতা চুক্তি সম্পাদনে গৃহীত অগ্রগতি তুলে ধরেন।

বিজ্ঞাপন

এ ছাড়া তিনি দেশের সুনাম বজায় রাখার জন্য লেবাননে অবস্থানকারী প্রবাসী বাংলাদেশিদের সব ধরনের অনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান।

এনআই/এসএসএইচ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

লেবাননপ্রবাসীদের খবরবাংলাদেশ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মধ্যপ্রাচ্যের সংঘাত : লেবানিজ প্রবাসীদের স্মৃতিতে ফিরছে শৈশবের বিভীষিকা

মধ্যপ্রাচ্যের সংঘাত : লেবানিজ প্রবাসীদের স্মৃতিতে ফিরছে শৈশবের বিভীষিকা

লেবাননে ইসরায়েলি হামলায় ১২ চিকিৎসাকর্মী নিহত

ধ্বংসের মুখে স্বাস্থ্যসেবা খাতলেবাননে ইসরায়েলি হামলায় ১২ চিকিৎসাকর্মী নিহত

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার

আমিরাতে হামলার ভিডিও পোস্ট করায় বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০

আমিরাতে হামলার ভিডিও পোস্ট করায় বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০