• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. প্রবাস

বার্লিনে প্রবাসীদের পোস্টাল ভোটিং নিবন্ধন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

প্রবাস ডেস্ক
প্রবাস ডেস্ক
২৪ নভেম্বর ২০২৫, ১৬:০২
অ+
অ-
বার্লিনে প্রবাসীদের পোস্টাল ভোটিং নিবন্ধন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিশ্বের অন্যান্য দেশে বসবাসরত প্রবাসীদের মতো জার্মানি প্রবাসী বাংলাদেশি ভোটারদের জন্য পোস্টাল ভোটিং (আইটি সাপোর্টেড) ভোটার নিবন্ধন মোবাইল অ্যাপ ‘পোস্টাল ভোট বিডি’ ও ভোটার নিবন্ধনের বিস্তারিত জানাতে সেমিনারের আয়োজন করে জার্মানির বাংলাদেশ দূতাবাস।

বিজ্ঞাপন

রোববার (২৩ নভেম্বর) রাজধানী বার্লিনে দূতাবাসের মিলনায়তনে সেমিনারে উপস্থিত সর্বস্তরের প্রবাসীদের সামনে পোস্টাল ব্যালটে ভোটাধিকার প্রয়োগের বিস্তারিত তুলে ধরেন জার্মানিতে নিযুক্ত রাষ্ট্রদূত মুহাম্মদ জুলকার নাইন ও দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন রাহাত বিন জামান।

এসময় রাষ্ট্রদূত বলেন, এই অ্যাপে নিবন্ধিত প্রবাসী ভোটাররা পোস্টাল ব্যালটের মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচনে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। আশা করছি, জার্মান প্রবাসীরাও প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। জার্মান প্রবাসীরা ভোট দেওয়ার মাধ্যমে নতুন অধ্যায়ের সূচনা হবে বলেও জানান তিনি।

আরও পড়ুন
বৈরুতে বাংলাদেশ দূতাবাসের নতুন ভবন উদ্বোধন
আমিরাতে মাদকাসক্তির ঝুঁকি ও সচেতনতা বৃদ্ধি শীর্ষক আলোচনা
ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপির ডায়াস্পোরা অ্যালায়েন্স

বিজ্ঞাপন

সেমিনারে জার্মানিসহ ইউরোপের ভোটারদের অনলাইনে নিবন্ধনের সময়সীমা ২৯ নভেম্বর থেকে ৩ ডিসেম্বরের পরিবর্তে ৩০ ডিসেম্বর করার পাশাপাশি পোস্টাল ভোটের নানা অসংগতি, ইসির অনলাইন সার্ভারে ধীরগতি, এনআইডি সমস্যা, ভোটারদের ব্যক্তিগত তথ্য প্রদানে সময়ের সীমাবদ্ধতা নিরসনের বিষয়ে রাষ্ট্রদূতকে অবহিত করেন কমিউনিটি নেতারাসহ সর্বস্তরের প্রবাসীরা।

এসময় অনলাইনে নিবন্ধন ও পোস্টাল ভোটিংয়ের বিষয়ে সচেতনতা বাড়াতে বার্লিনের দূতাবাস সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত বলে জানান রাষ্ট্রদূত মুহাম্মদ জুলকার নাইন। সর্বস্তরের প্রবাসীরা যাতে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে বিষয়ে সচেতনতা বাড়াতে জার্মান কমিউনিটির নেতাদের এগিয়ে আসার আহ্বান জানান।

বর্তমানে প্রায় এক কোটি ৫০ লাখ প্রবাসী বিভিন্ন দেশে বসবাস করছেন এবং বিভিন্ন পেশায় কর্মরত রয়েছেন। যেখানে প্রকৃত ভোটারের সংখ্যা হতে পারে ৩০ থেকে ৪০ লাখের কাছাকাছি। সেমিনারে দূতাবাসের কর্মকর্তারা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সর্বস্তরের প্রবাসীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এসএসএইচ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জার্মানিপ্রবাসীদের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার

আমিরাতে হামলার ভিডিও পোস্ট করায় বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০

আমিরাতে হামলার ভিডিও পোস্ট করায় বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০

মালদ্বীপে ৫ বাংলাদেশি নিহতের ঘটনায় জামায়াতের শোক

মালদ্বীপে ৫ বাংলাদেশি নিহতের ঘটনায় জামায়াতের শোক

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত, আহত ২

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত, আহত ২