• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. প্রবাস

কুয়েতে বাংলাদেশ উইথ ফেস্টিভাল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

সাদেক রিপন, কুয়েত প্রতিনিধি
২৯ নভেম্বর ২০২৫, ১৮:১৮
অ+
অ-
কুয়েতে বাংলাদেশ উইথ ফেস্টিভাল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

কুয়েতে বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের আয়োজনে ও বাংলাদেশ দূতাবাসের পৃষ্ঠপোষকতায় উদ্বোধন হলো বাংলাদেশ উইথ ফেস্টিভাল বিজয় দিবস ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫। শুক্রবার (২৮ নভেম্বর) আল-রাই ক্রিকেট গ্রাউন্ডে টুর্নামেন্টের উদ্বোধন করেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার এ কে এম ফরহাদ।

বিজ্ঞাপন

বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেনের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন আহ্বায়ক মীর মোসারফ হোসেন, সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি সারোয়ার্দী, বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি ও সংগঠনের উপদেষ্টা সিনিয়র সাংবাদিক মঈন উদ্দিন সরকার সুমন, টুর্নামেন্টের আয়োজক কমিটির উপদেষ্টামণ্ডলী শোয়েব আহমেদ, মাইন উদ্দিন মাইন, আক্তারুজ্জামান শামস, শফিকুল ইসলাম শফিক, যুগ্ম আহ্বায়ক জায়েদুর রহমান, সেলিম খান, সদস্য লিটন মিয়াজী, ফায়েজ রহমান সুমন, ইসমাইল সোবহানসহ অসংখ্য প্রবাসী।

এ টুর্নামেন্টে অংশ নিয়েছে প্রবাসী বাংলাদেশিদের ১০টি দল। অংশগ্রহণকারী দলগুলো হলো– বাংলাদেশ ইলেভেন, জিলিব প্রবাসী ক্রিকেট ক্লাব, খুলনা টাইটান্স, বাংলাদেশ ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাব, আইআইওয়াই স্পোর্টিং ক্লাব, বাংলাদেশ লিজেন্ডস, বি-বাড়িয়া একাদশ, জিলিব নাইট রাইডার্স, বেঙ্গল অ্যাভেঞ্জার ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

আরও পড়ুন
জাতীয় দিবস উপলক্ষ্যে শারজায় পাঁচ দিনের ছুটি শুরু
কুয়েতে বাংলাদেশ সশস্ত্রবাহিনী দিবসের বর্ষপূর্তি উদযাপন
যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের পোস্টাল ভোট নি‌য়ে ব্রিফিং

বিজ্ঞাপন

খেলার ফাইনাল অনুষ্ঠিত হবে ১২ ডিসেম্বর সোলাইবিয়ার কুয়েত ক্রিকেট ক্লাবের গ্রাউন্ডে। এ আয়োজনের মিডিয়া পার্টনার বাংলাদেশ প্রেসক্লাব কুয়েত।

প্রধান অতিথির বক্তব্যে মরুর দেশে বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের এমন আয়োজনের ভূয়সী প্রশংসা করেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার এ কে এম ফরহাদ।

কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের অন্যতম বৃহৎ ক্রীড়া সংগঠন বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন বছরজুড়েই আয়োজন করে থাকে বিভিন্ন প্রতিযোগিতার। আয়োজকরা জানান, প্রবাসীদের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধি ও আন্তর্জাতিক মান বজায় রাখতেই তাদের এ প্রয়াস। ভবিষ্যৎ আয়োজনগুলো আরও সমৃদ্ধ করতে প্রবাসীদের সহযোগিতা কামনা করেন তারা।

বিজ্ঞাপন

এসএসএইচ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

কুয়েতপ্রবাসীদের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মালদ্বীপে ৫ বাংলাদেশি নিহতের ঘটনায় জামায়াতের শোক

মালদ্বীপে ৫ বাংলাদেশি নিহতের ঘটনায় জামায়াতের শোক

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত, আহত ২

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত, আহত ২

কুয়েত দূতাবাসের সহযোগিতায় দেশে ফিরছেন আটকে পড়া বাংলাদেশিরা

কুয়েত দূতাবাসের সহযোগিতায় দেশে ফিরছেন আটকে পড়া বাংলাদেশিরা

কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানি ড্রোনের আঘাত

কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানি ড্রোনের আঘাত