• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. প্রবাস

আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন
মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন
৩০ নভেম্বর ২০২৫, ১৬:৩৬
অ+
অ-
আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় রুবেল আহমদ (৩৫) নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার (২৮ নভেম্বর) রাতে মাফরাক বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিজ্ঞাপন

নিহত রুবেলের বাড়ি সিলেটের মোগলাবাজার উপজেলার কলদিয়ার চর এলাকায়। তার বাবার নাম মনফর আলী। পাঁচ বছর ধরে আমিরাতে বসবাস করছিলেন রুবেল আহমদ। দেশে তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে আছে।

রুবেলের কর্মস্থল ক্লিক ডেলিভারি সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক আবদুস শহীদ জানান, গত ১৯ নভেম্বর রাত সাড়ে ১২টার দিকে মুরুর রোডের আল বাতিন পুরনো বিমানবন্দর এলাকার কাছে ফুড ডেলিভারি দিতে যাচ্ছিলেন রুবেল। এসময় একটি ট্রাক পেছন দিক থেকে তার মোটরসাইকেল ও আরেকটি ডেলিভারি কোম্পানির মিশরীয় রাইডারের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। পাকিস্তানি এক ড্রাইভার চালিত ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান মিশরীয় রাইডার। রুবেলকে আহত অবস্থায় তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়া হয়। ১০ দিন আইসিইউতে থাকার পর শুক্রবার তার মৃত্যু হয়।

আরও পড়ুন
বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আমিরাতে দোয়া
জাতীয় দিবস উপলক্ষ্যে দুবাইয়ে ৩ দিনের ফ্রি পার্কিং
গণঅভ্যুত্থানের সময় আমিরাতে আটক ২৪ বাংলাদেশি মুক্তি পাচ্ছেন

বিজ্ঞাপন

দুর্ঘটনার পর পুলিশ ট্রাকটি জব্দ করেছে ও চালককে আটক করেছে।

রুবেল আহমদের মরদেহ বর্তমানে আবুধাবির বানিয়াস সেন্ট্রাল মর্গে রাখা আছে। আমিরাতে জাতীয় দিবসের ছুটি শেষে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে মরদেহ দেশে পাঠানো হবে বলে তার কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।

এসএসএইচ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সংযুক্ত আরব আমিরাতপ্রবাসীদের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মালদ্বীপে ৫ বাংলাদেশি নিহতের ঘটনায় জামায়াতের শোক

মালদ্বীপে ৫ বাংলাদেশি নিহতের ঘটনায় জামায়াতের শোক

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত, আহত ২

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত, আহত ২

নিরাপত্তা ঝুঁকি : ইসরায়েল ও আমিরাত ছাড়ার নির্দেশ অস্ট্রেলিয়ার

নিরাপত্তা ঝুঁকি : ইসরায়েল ও আমিরাত ছাড়ার নির্দেশ অস্ট্রেলিয়ার

কুয়েত দূতাবাসের সহযোগিতায় দেশে ফিরছেন আটকে পড়া বাংলাদেশিরা

কুয়েত দূতাবাসের সহযোগিতায় দেশে ফিরছেন আটকে পড়া বাংলাদেশিরা