• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. প্রবাস

মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে বাংলাদেশের অংশগ্রহণ

এস এ সৌরভ, মালয়েশিয়া প্রতিনিধি
৫ ডিসেম্বর ২০২৫, ১৯:১১
অ+
অ-
মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে বাংলাদেশের অংশগ্রহণ

তৃতীয়বারের মতো মালয়েশিয়ায় ‘২০তম মালয়েশিয়া আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেস ২০২৫’ এ অংশগ্রহণ করছে বাংলাদেশ। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অবস্থিত কুয়ালালামপুর কনভেনশন সেন্টারে ৪-৬ ডিসেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী আয়োজিত এ আসরে ওয়েলনেস ও বিউটি কেয়ার, স্মার্ট যন্ত্রপাতি ও স্মার্ট পণ্য, খাদ্য ও পানীয়, চা সংস্কৃতি, ফ্যাশন পোশাক, ফেব্রিক এবং চামড়াজাত পণ্য, গৃহস্থালির সাজসজ্জার সামগ্রী, উপহার এবং ভোগ্যপণ্যসহ মোট ৬টি ক্লাস্টারে চীন, ইন্দোনেশিয়া, কোরিয়া, তাইওয়ান, বাংলাদেশ ও মালয়েশিয়ার বিভিন্ন প্রতিষ্ঠান এ মেলায় অংশগ্রহণ করেছে।

বিজ্ঞাপন

মেলার দ্বিতীয় দিন বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী অতিথিদের সঙ্গে মেলার অন্যান্য স্টলসহ বাংলাদেশের দুটি স্টল পরিদর্শন করেন। এসময় তিনি বাংলাদেশ হাইকমিশনের স্টলে আগত ব্যবসায়ী ও দর্শনার্থীদের সঙ্গে মতবিনিময় করেন ও তাদেরকে বাংলাদেশের বিভিন্ন রপ্তানি পণ্য সম্পর্কে অবহিত করেন।

আরও পড়ুন
মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি‌দের ভোট দি‌তে উদ্বুদ্ধ ক‌রে‌ছে হাইক‌মিশন
কুয়ালালামপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৬৪ দলের ব্যাডমিন্টন টুর্নামেন্ট
নিয়োগে প্রতারণা-কর্মস্থলে নির্যাতন : শোষণের ফাঁদে মালয়েশিয়া প্রবাসীরা

পরিদর্শনের সময় আয়োজক প্রতিষ্ঠান মালয়েশিয়া প্রোমাস ইন্টারন্যাশনাল বিজনেস সোসাইটির প্রেসিডেন্ট ও ইএস ইভেন্ট ম্যানেজমেন্টের ম্যানেজিং ডিরেক্টর দাতো চং চং তিক ও প্রতিষ্ঠানের অন্যান্য প্রতিনিধিরা, ইনভেস্ট সেলাঙ্গরের ম্যানেজার অং চিং চিং, অংশগ্রহণকারী দুটি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এবং হাইকমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুরের উদ্যোগ ও তত্ত্বাবধানে দুটি বুথে বাংলাদেশের খাদ্যসামগ্রী প্রস্তুতকারী প্রসিদ্ধ প্রতিষ্ঠান ‘প্রাণ’ এবং পাটজাত পণ্য প্রস্তুত/বিপণনকারী প্রতিষ্ঠান ‘জুটেক্স’ এই মেলায় অংশগ্রহণ করেছে। বাংলাদেশের বুথে পাটজাত পণ্য, সিরামিকস সামগ্রী, ঔষধসামগ্রী, চামড়াজাত পণ্য, খাদ্য ও পানীয় সামগ্রীসহ রপ্তানিযোগ্য বিভিন্ন পণ্য প্রদর্শন করা হয়েছে।

এসএসএইচ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মালয়েশিয়াপ্রবাসীদের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মালদ্বীপে ৫ বাংলাদেশি নিহতের ঘটনায় জামায়াতের শোক

মালদ্বীপে ৫ বাংলাদেশি নিহতের ঘটনায় জামায়াতের শোক

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত, আহত ২

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত, আহত ২

কুয়েত দূতাবাসের সহযোগিতায় দেশে ফিরছেন আটকে পড়া বাংলাদেশিরা

কুয়েত দূতাবাসের সহযোগিতায় দেশে ফিরছেন আটকে পড়া বাংলাদেশিরা

বাহরাইনের বাইরে অবস্থান করলেও ভিসা নবায়ন করতে পারবেন প্রবাসীরা

বাহরাইনের বাইরে অবস্থান করলেও ভিসা নবায়ন করতে পারবেন প্রবাসীরা