• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. প্রবাস

মালদ্বীপে প্রবাসীদের পোস্টাল ভোট সচেতনতায় প্রীতি ফুটসাল ম্যাচ

এমরান হোসেন তালুকদার, মালদ্বীপ প্রতিনিধি
৬ ডিসেম্বর ২০২৫, ০৪:০৮
অ+
অ-
মালদ্বীপে প্রবাসীদের পোস্টাল ভোট সচেতনতায় প্রীতি ফুটসাল ম্যাচ

প্রবাসী বাংলাদেশিদের পোস্টাল ভোটিং নিবন্ধন বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং নাগরিক অধিকার রক্ষায় মালদ্বীপে এক প্রীতি ফুটসাল ম্যাচের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

বাংলাদেশ ফোরাম মালদ্বীপ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) মালেতে এ ম্যাচের আয়োজন করে।

মালের মহানগর পূর্ব ও মহানগর পশ্চিমে বসবাসরত প্রবাসীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ খেলায় বেলায়েত হোসেনের নেতৃত্বাধীন মহানগর পশ্চিম দল ৩–১ গোলে বিজয় অর্জন করে। খেলার প্রতিটি মুহূর্তে দলগুলোর আক্রমণ-পাল্টা আক্রমণে উত্তেজনা তৈরি হয় এবং প্রবাসী দর্শকদের উচ্ছ্বাসে পরিপূর্ণ ছিল পুরো মাঠ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ ফোরাম মালদ্বীপের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বলেন, খেলাধুলার মাধ্যমে প্রবাসী জনগোষ্ঠীর শারীরিক সক্ষমতা বৃদ্ধি পায় এবং অনৈতিক সামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থাকা সম্ভব হয়।

বিজ্ঞাপন

তিনি প্রবাসীদের একযোগে নির্বাচন কমিশনের পোস্টাল ভোট বিডি অ্যাপ ব্যবহার করে ভোটার নিবন্ধনে অংশগ্রহণ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সংগঠনটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফেজ তানজীর হোসেন, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক ড. ইসমাঈল হারুন বান্না, কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক দিদারুল আলম ভূঁইয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা আব্দুর সবুর, সহকারী অফিস সম্পাদক মিজানুর রহমান ও প্রবাসী অধিকার পরিষদ মালদ্বীপ শাখার সভাপতি আলমগীর শিকদারসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং সংগঠনটির বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিরা। বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন স্তরের প্রতিনিধিরাও সেখানে উপস্থিত ছিলেন।

এমজে

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মালদ্বীপপ্রবাসীদের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মালদ্বীপে ৫ বাংলাদেশি নিহতের ঘটনায় জামায়াতের শোক

মালদ্বীপে ৫ বাংলাদেশি নিহতের ঘটনায় জামায়াতের শোক

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত, আহত ২

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত, আহত ২

কুয়েত দূতাবাসের সহযোগিতায় দেশে ফিরছেন আটকে পড়া বাংলাদেশিরা

কুয়েত দূতাবাসের সহযোগিতায় দেশে ফিরছেন আটকে পড়া বাংলাদেশিরা

বাহরাইনের বাইরে অবস্থান করলেও ভিসা নবায়ন করতে পারবেন প্রবাসীরা

বাহরাইনের বাইরে অবস্থান করলেও ভিসা নবায়ন করতে পারবেন প্রবাসীরা