বিজ্ঞাপন

নতুন বছর থেকে আমিরাতে জুমার নামাজ ১২টা ৪৫ মিনিটে

নতুন বছর থেকে আমিরাতে জুমার নামাজ ১২টা ৪৫ মিনিটে

সংযুক্ত আরব আমিরাতের ইসলামী বিষয়ক কর্তৃপক্ষ-জেনারেল অথরিটি ফর ইসলামিক অ্যাফেয়ার্স, আওকাফ অ্যান্ড জাকাত ঘোষণা করেছে আগামী নতুন বছর ২০২৬ সাল থেকে দেশব্যাপী সব মসজিদে জুমার নামাজ অনুষ্ঠিত হবে ১২টা ৪৫ মিনিটে।

নতুন বছরের ২ জানুয়ারি প্রথম শুক্রবার থেকে এই সময় কার্যকর হবে। এর আগে ২০২২ সালে সরকারের কর্ম-সপ্তাহের সময়সূচি পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে শুক্রবারের নামাজ দুপুর ১টা ১৫ মিনিটে করা হয়েছিল।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মুসল্লিদের প্রতি আহ্বান জানিয়েছে, তারা যেন নতুন সময় মেনে যথাসময়ে মসজিদে উপস্থিত হন।

কর্তৃপক্ষের ব্যাখ্যা অনুযায়ী, সপ্তাহের কর্মদিবস সোমবার থেকে বৃহস্পতিবার এবং শুক্রবারের নামাজ ও ইবাদতকে আরও সুশৃঙ্খল ও ভারসাম্যপূর্ণ করতে এই সময়সূচি পুনর্বিন্যাস করা হয়েছে। নতুন ব্যবস্থা ধর্মীয় আচার পালনের পাশাপাশি কর্মজীবী মানুষের সুবিধাকেও বিবেচনায় নিয়ে প্রণয়ন করা হয়েছে।

এমএন

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।