• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. প্রবাস

ব্রাহ্মণবাড়িয়া কমিটি অব পর্তুগালের অভিষেক অনুষ্ঠিত

পর্তুগাল প্রতিনিধি
২ জানুয়ারি ২০২৬, ১৮:৩৪
অ+
অ-
ব্রাহ্মণবাড়িয়া কমিটি অব পর্তুগালের অভিষেক অনুষ্ঠিত

পর্তুগালে বসবাসরত ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রবাসীদের সংগঠন ব্রাহ্মণবাড়িয়া কমিটি অব পর্তুগালের অভিষেক অনুষ্ঠান হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) ইংরেজি নতুন বছর ২০২৬ এর প্রথম দিনে পর্তুগালে প্রবাসী ব্রাহ্মণবাড়িয়ানদের এই সামাজিক সংগঠনের ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অভিষেক হয়।

বিজ্ঞাপন

রাজধানী লিসবনের স্বনামধন্য রেস্টুরেন্টে আয়োজিত অনাড়ম্বর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সান্তা এন্থনিও জুন্তা ফ্রিগুসিয়ার প্রেসিডেন্ট জুয়াও পাওলো মার্কেশ দাস নেভেশ। এছাড়াও বাংলাদেশি কমিউনিটির অন্যান্য জেলাভিত্তিক সংগঠনের নেতাদের উপস্থিতিসহ বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশি কমিউনিটির দ্বারা গঠিত সামাজিক সংগঠন কাজা দো বাংলাদেশের আহ্বায়ক রনি হোসাইন, গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাসুম আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন কাঞ্চন। আরও উপস্থিত ছিলেন পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের প্রচার ও দপ্তর সম্পাদক হাফিজ আল আসাদ।

সিকদার বাবু ও শেখ সুমনের যৌথ সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন– ২১ সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদের সদস্যরাসহ প্রতিষ্ঠাকালীন সদস্যরা ও সাবেক সব কমিটির সদস্যরা এবং পর্তুগালে বসবাসরত সর্বস্তরের ব্রাহ্মণবাড়িয়ান।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ সিহাব ভুইয়া। শুভেচ্ছা বক্তব্য দেন সিনিয়র সহ সভাপতি কাজী মঈনুর ইসলাম। প্রতিষ্ঠাকালীন সদস্যদের পক্ষে বক্তব্য দেন প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক, সাবেক সাংগঠনিক সম্পাদক ও সদ্য সাবেক সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান মানিক। উপদেষ্টা কমিটির পক্ষে বক্তব্য দেন মুখপাত্র ফারুকুল ইসলাম ও প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ও উপদেষ্টা কাজী আবদুস সাত্তার। বক্তব্য দেন সদ্য সাবেক কমিটির সাবেক সভাপতি ও প্রতিষ্ঠাকালীন সভাপতি সাহেদুজ্জামান মোল্লা ও সাবেক সাধারণ সম্পাদক মাহদী ইসলাম জয়।

বিজ্ঞাপন

শেষার্ধে বক্তব্য দেন সান্তা এন্থনিও জুন্তা ফ্রিগুশিয়ার প্রেসিডেন্ট জুয়াও পাওলো মার্কেশ দাস নেভেশসহ বিশেষ অতিথি কাজা দো বাংলাদেশের আহ্বায়ক রনি হোসাইন ও গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাসুম আহমেদ ও যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন কাঞ্চন।

নতুন কমিটির পক্ষে বক্তব্য দেন সাধারণ সম্পাদক সোহাগ হাসান ও সাংগঠনিক সম্পাদক সাব্বির মাহমুদ। সবশেষে পর্তুগাল প্রবাসী ব্রাহ্মণবাড়িয়ানদের ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি ও সবার প্রতি সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে সভাপতি কাজী আনোয়ার হোসেন কাঈফের বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

এসএসএইচ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

পর্তুগালপ্রবাসীদের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মালদ্বীপে ৫ বাংলাদেশি নিহতের ঘটনায় জামায়াতের শোক

মালদ্বীপে ৫ বাংলাদেশি নিহতের ঘটনায় জামায়াতের শোক

পর্তুগালে ৩০ মিলিয়ন ইউরোর মানি লন্ডারিং চক্রের ১৫ সদস্য আটক

পর্তুগালে ৩০ মিলিয়ন ইউরোর মানি লন্ডারিং চক্রের ১৫ সদস্য আটক

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত, আহত ২

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত, আহত ২

কুয়েত দূতাবাসের সহযোগিতায় দেশে ফিরছেন আটকে পড়া বাংলাদেশিরা

কুয়েত দূতাবাসের সহযোগিতায় দেশে ফিরছেন আটকে পড়া বাংলাদেশিরা