• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. প্রবাস

কুয়েতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প

সাদেক রিপন, কুয়েত প্রতিনিধি
১০ জানুয়ারি ২০২৬, ০৮:১০
অ+
অ-
কুয়েতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প

কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি কর্মীদের জন্য দূতাবাস প্রাঙ্গণে একটি দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। 

বিজ্ঞাপন

গত ৯ জানুয়ারি কুয়েতে বাংলাদেশ দূতাবাসের পৃষ্ঠপোষকতায় এবং স্থানীয় প্রবাসী পেশাজীবী ও ব্যবসায়ীদের সহযোগিতায় এই বিশেষ ক্যাম্পের আয়োজন করা হয়।

কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন উক্ত মেডিক্যাল ক্যাম্পের উদ্ভোধন করেন। এ সময় দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন পেশাজীবী বাংলাদেশি প্রবাসী এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সদস্যরা উপস্থিত ছিলেন। 

এই ক্যাম্পে কুয়েতে কর্মরত অভিজ্ঞ বাংলাদেশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা স্বেচ্ছাসেবার ভিত্তিতে প্রবাসীদের রক্তচাপ ও সুগার পরীক্ষাসহ প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করেন। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতামূলক পরামর্শ এবং জরুরি ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

রাষ্ট্রদূত তার বক্তব্যে স্বাস্থ্য সচেতনতা এবং সাধারণ স্বাস্থ্য পরীক্ষা সংক্রান্ত বিশেষ ক্যাম্প আয়োজনে দূতাবাসের এই মহতী উদ্যোগ পূর্বের ন্যায় সার্থক করার লক্ষ্যে এগিয়ে আসা বিভিন্ন পেশাজীবী ও ব্যবসায়ী প্রবাসী বাংলাদেশিদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। 

তিনি আরও উল্লেখ করেন, কুয়েতের প্রবাসী বাংলাদেশি কর্মীদের জন্য এই ধরনের বিশেষ স্বাস্থ্য সেবা ক্যাম্প ধারাবাহিকভাবে পরিচালনার পরিকল্পনা রয়েছে। তিনি কুয়েতে বসবাসরত সব প্রবাসী বাংলাদেশিদের এই সামাজিক উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

স্বাস্থ্যসেবা সংক্রান্ত বিশেষ ক্যাম্পে ৭৩৮ জন প্রবাসী বাংলাদেশি কর্মীদের সেবা প্রদান করা হয়। এর মধ্যে কুয়েতের ওয়াফ্রা এলাকাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্য থেকে ১৩২ জনকে বিশেষ অগ্রাধিকার ভিত্তিতে সেবা প্রদান করা হয়। তাদের দূতাবাসে যাতায়াতের জন্য পরিবহন সুবিধা প্রদানেরও ব্যবস্থা করা হয়। এছাড়াও কুয়েতের অন্যান্য এলাকায় বসবাসরত ৬০৬ জন বাংলাদেশি কর্মীদের ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে উক্ত স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। প্রবাসী বাংলাদেশি কর্মীদের স্বতঃস্ফূর্তভাবে সেবা গ্রহণের মাধ্যমে স্বাস্থ্যসেবা সংক্রান্ত বিশেষ এই ক্যাম্প সফলভাবে সমাপ্ত হয়।

বিজ্ঞাপন

এমএন

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

কুয়েতপ্রবাসীদের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মালদ্বীপে ৫ বাংলাদেশি নিহতের ঘটনায় জামায়াতের শোক

মালদ্বীপে ৫ বাংলাদেশি নিহতের ঘটনায় জামায়াতের শোক

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত, আহত ২

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত, আহত ২

কুয়েত দূতাবাসের সহযোগিতায় দেশে ফিরছেন আটকে পড়া বাংলাদেশিরা

কুয়েত দূতাবাসের সহযোগিতায় দেশে ফিরছেন আটকে পড়া বাংলাদেশিরা

কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানি ড্রোনের আঘাত

কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানি ড্রোনের আঘাত