• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. প্রবাস

কুয়েতে খতমে কোরআন ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

সাদেক রিপন, কুয়েত প্রতিনিধি
১৮ জানুয়ারি ২০২৬, ০৮:২২
অ+
অ-
কুয়েতে খতমে কোরআন ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ কুয়েত শাখার উদ্যোগে শামসুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব (রহ.) এর ঈসালে সওয়াব উপলক্ষ্যে খতমে কোরআন ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুর ২টায় কুয়েত সিটির রাজবাড়ী হোটেলে হল রুমে হাফেজ শরিফুর রহমান কাউসারের পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্যে দিয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

আয়োজিত দোয়া মাহফিলে সংগঠনের আহ্বায়ক আবু সাঈদ কুতুবুদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব মজিবুর রহমান সুফির সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি কারী সালেহ আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটি কুয়েতের সভাপতি মুরাদুল হক চৌধুরী, বিশিষ্ট সংগঠক আব্দুল আলিম, বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের সাধারণ সম্পাদক আ হ জুবেদ, বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলাল আহমদ, মোহাম্মদ সিরাজ মিয়াসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন দোয়া মাহফিলে। মাওলানা কাওছার আহমদ কয়েছ, মাওলানা মইনুল ইসলাম, মাহমুদ আলী আনসারী, নোমান আহমদ সুমন, হাফেজ আব্দুল আলীসহ আরও অনেকে।

বিজ্ঞাপন

পরিশেষে মরহুম ফরিদ মিয়া ও অসুস্থ মজিবুর রহমান সুফির সুস্থতা কামনায় দোয়া পরিচালনা করেন মাওলানা কাউসার আহমেদ সেলিম।

এমএন

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

প্রবাসীদের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার

আমিরাতে হামলার ভিডিও পোস্ট করায় বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০

আমিরাতে হামলার ভিডিও পোস্ট করায় বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০