বিজ্ঞাপন

মালয়েশিয়া প্রেসক্লাব সভাপতির উদ্যোগে খাদ্য সহায়তা

অ+
অ-
মালয়েশিয়া প্রেসক্লাব সভাপতির উদ্যোগে খাদ্য সহায়তা

মালয়েশিয়ায় চলছে কঠোর লকডাউন। লকডাউনে ঘরে বসে থাকা মানুষদের খাদ্য সহায়তা ও নগদ অর্থ দিয়েছে বাংলাদেশ প্রেসক্লাব অব মালয়েশিয়ার সভাপতি মনির বিন আমজাদ। 

বিজ্ঞাপন

গত দুই সপ্তাহ ধরে মালয়েশিয়ায় চলমান কঠোর লকডাউনের ফলে বিভিন্ন স্থানে কর্মহীন হয়ে ঘরে বসে থাকা বাংলাদেশি, মালয়েশিয়ান ও মিয়ানমারের নাগরিকদের এ সহায়তা দেওয়া হচ্ছে।

Dhaka Post

এ পর্যন্ত প্রায় সাড়ে চার হাজার প্যাকেট খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। খাদ্য সহায়তার মধ্যে রয়েছে- চাল, আলু, ডাল, পিঁয়াজ ও তেল। ১০০ পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা হিসেব ৩০০ রিঙ্গিত করে দেওয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন সেন্টুল এলাকার এমপি ওয়াইভি প্রভাকারান, এমপির পিএ লেছতারি, গ্রাম্য প্রধান চে মাত, ডেপুটি গ্রাম্য প্রধান রাজালি, পিপি আইএমের সদস্য ফাজাল, মালয়েশিয়ার কমিউনিটি নেতা পান্ডু ও কয়েকটি এনজিওর সদস্য। Dhaka Post

বিজ্ঞাপন

এছাড়া কেডা শহরে বসবাসরত অসহায় মালয়েশিয়ান নাগরিকদের ও খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। দেওয়া হয়েছে নগদ অর্থও।

চলমান করোনা পরিস্থিতির শুরু থেকে বাংলাদেশ প্রেসক্লাব অব মালয়েশিয়ার সভাপতি মনির বিন আমজাদ এ সহায়তা দিয়ে আসছেন। সহায়তা প্রদানে মনির বিন আমজাদ কুড়িয়েছেন প্রশংসা। তার এ ধরনের সহায়তা ধন্যবাদ জানিয়েছেন মালয়েশিয়ান ও প্রবাসী বাংলাদেশিরা।

Dhaka Post

মনির বিন আমজাদ জানান, লকডাউনের প্রথম থেকেই মালয়েশিয়ার বিভিন্ন মহলের সঙ্গে বাংলাদেশিসহ সব নাগরিকদের সহায়তা করার বিষয়ে আলোচনা করি। সবার সহায়তায় মানুষদের কল্যাণে কাজ করে চলছি।

বিজ্ঞাপন

ওএফ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

বিজ্ঞাপন