মালয়েশিয়া যুবদলের কমিটি ঘোষণা

নানা জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে জসিম উদ্দিনকে সভাপতি ও মো. রমজান আলীকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মালয়েশিয়া শাখার ১৫ সদস্যবিশিষ্ট (আংশিক) কমিটি অনুমোদন করেছে কেন্দ্রীয় যুবদল।
গত ১৫ ফেব্রুয়ারি জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ওই কমিটি অনুমোদন করেন।
কমিটিতে নুরে সিদ্দিকী সুমনকে সিনিয়র সহ-সভাপতি এবং মো. রাসেল রানাকে সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন—সহ-সভাপতি শেখ মোহাম্মদ সেলিম, নাজমুল হাসান, খালিদ হাসান রিপন; সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান বিন সিরাজ; যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুর রহমান শান্ত ও জহিরুল ইসলাম রিপন; সহ-সাংগঠনিক সম্পাদক মারুফ শিকদার, সাইদুর রহমান বাবু ওমোশাররফ হোসেন; প্রচার সম্পাদক বাদল কারার এবং দপ্তর সম্পাদক মো. সালাহ উদ্দিন।
জেডএস