ফ্রান্সে বিএনপির বিজয় উদযাপন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নিরঙ্কুশ বিজয় উপলক্ষে ফ্রান্সের রাজধানী প্যারিসে বিজয় উদযাপন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় প্যারিসের ‘সোনার বাংলা’ রেস্টুরেন্টে প্রবাসী জাতীয়তাবাদী পরিবারের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফ্রান্স শাখা জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন যুবদল ফ্রান্সের প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াদুদ আহমদ বাপ্পি এবং সহ-দপ্তর সম্পাদক কাউসার আহমেদ।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্স বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জুনেদ আহমেদ এবং তৃণমূল নেতা ইকবাল হোসেন আলী।
অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন দেলোয়ার হোসেন, আব্দুর রব রানা, মনোয়ার হোসেন মুজাহিদ, বাসিত হোসাইন, সোহাগ আহমেদ, কাজী তুহিন রেজা, মারুফ আহমদ ডালিম, মির্জা খালেদ, জমির উদ্দিন, গিয়াস আল মামুন, মাসুদ আহমেদ, এনামুল হক, সাব্বির হোসেন, শহিদুল ইসলাম, কামরুল হোসেন, এস এম দিপু, মিজান আহমেদ, মুহাম্মদ জুনায়েদ ও মারুফ আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বের প্রশংসা করেন। এ সময় বক্তারা দেশের শান্তি, অগ্রগতি ও গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ওয়াদুদ আহমদ।
এমএন