বিজ্ঞাপন

পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সভাপতি রাসেল, সাধারণ সম্পাদক শহীদ

অ+
অ-
পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সভাপতি রাসেল, সাধারণ সম্পাদক শহীদ

পর্তুগাল বাংলা প্রেসক্লাবের ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) লিসবনের একটি স্থানীয় রেস্টুরেন্টে আয়োজিত এক অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সদস্যদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ‘নোটিসিয়াস বাংলা’র সম্পাদক রাসেল আহম্মেদ। সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন আমিরুল ইসলাম নয়ন এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন শহীদ আহমদ (প্রিন্স)। এ ছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আবুল হোসেন আসাদ, সাংগঠনিক সম্পাদক হিসেবে হাফিজ আল আসাদ এবং অর্থ সম্পাদক হিসেবে মোহাম্মদ শাহজাহান আহমদ দায়িত্ব পেয়েছেন।

কমিটির অন্যান্য পদের মধ্যে প্রচার ও দপ্তর সম্পাদক হিসেবে ‘নোটিসিয়াস বাংলা’র মাল্টিমিডিয়া প্রধান আর এ ইহসান এবং আন্তর্জাতিক সম্পাদক হিসেবে আমেনা খাতুন অশ্রু মনোনীত হয়েছেন।

কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন—রনি মোহাম্মদ, এনামুল হক, এস এম আজাদ, শাহ মোহাম্মদ তানভীর, মনির হোসেন, মো. মহিউদ্দিন (নিউজ–২১ বাংলা টিভি), রাহিব ফয়সাল, সজিব হোম রায়, সোহেল রানা, আকবর হোসেন ও জহিরুল হক। সংগঠনের উপদেষ্টা হিসেবে নির্বাচিত হয়েছেন জাহিদ কায়সার।

বিজ্ঞাপন

নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, শিগগিরই একটি জাঁকজমকপূর্ণ অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

নতুন কমিটির নেতারা বলেন, পর্তুগালে বাংলা প্রেসক্লাবের কার্যক্রমকে আরও আধুনিক ও গতিশীল করা হবে। তাঁরা প্রবাসে গণমাধ্যমের ভূমিকা জোরদার এবং সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এমএন

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।