ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি গণমাধ্যমকর্মীদের সম্মানার্থে ফ্রান্স-বাংলাদেশ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্যারিসের অবারভিলিয়ে এলাকার শাহজালাল রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে প্যারিসে কর্মরত বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বাংলাদেশি গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন।
সংগঠনের সভাপতি ফেরদৌস করিম আখঞ্জীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক শেখ সামিরা। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আবু তাহির, সাবেক সাধারণ সম্পাদক লুৎফুর রহমান বাবু, ইউরো বাংলা প্রেসক্লাব ফ্রান্সের সভাপতি মো. তাজ উদ্দিন, প্যারিস বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাসেল আহমেদ, ফ্রান্স-বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম মুখপাত্র মোসাদ্দেক হোসেন সাইফুল, ইউরো বাংলা প্রেসক্লাব ফ্রান্সের সাধারণ সম্পাদক নাজমুল হক, সাবেক সিনিয়র সাংবাদিক মো. নাজমুল কবির, দেশ টিভির প্রতিনিধি নয়ন মামুন, কোষাধ্যক্ষ মাজহারুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম সি রুমেল, ডিবিসি টেলিভিশনের ফ্রান্স প্রতিনিধি ইকবাল মাহমুদ জাফর, মাই টিভি প্রতিনিধি বাদল পাল এবং ঠিকানা পত্রিকার ফ্রান্স প্রতিনিধি জুনেদ ফারহান।
বক্তারা প্রবাসে কর্মরত সাংবাদিকদের মধ্যে ঐক্য, পেশাগত মূল্যবোধ রক্ষা এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটির স্বার্থে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। পরে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন ইউরো বাংলা প্রেসক্লাব ফ্রান্সের সভাপতি মো. তাজ উদ্দিন।
এনএফ