কুয়েত দূতাবাসের সহযোগিতায় দেশে ফিরছেন আটকে পড়া বাংলাদেশিরা

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে কুয়েতে আটকে পড়া বাংলাদেশি যাত্রীরা অবশেষে দেশে ফিরতে শুরু করেছেন। কুয়েত এয়ারওয়েজ এবং জাজিরা এয়ারওয়েজের ফ্লাইটে কুয়েত ট্রানজিট হয়ে দেশে ফেরার পথে তারা আটকা পড়েছিলেন।
বিজ্ঞাপন
বাংলাদেশ দূতাবাসের বিশেষ সহযোগিতায় বৃহস্পতিবার (১২ মার্চ) তারা দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন।
জানা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হওয়ার প্রেক্ষিতে আমেরিকা, লন্ডনসহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে আসা বেশ কিছু সংখ্যক বাংলাদেশি যাত্রী কুয়েতে আটকা পড়েন। বৈশ্বিক এই সংকটময় পরিস্থিতিতে তাদের যাত্রা অনিশ্চিত হয়ে পড়লে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস দ্রুত সহায়তার হাত বাড়িয়ে দেয়।
বিজ্ঞাপন
কুয়েত বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর ও দূতালয় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামান জানান, আটকে পড়া বাংলাদেশিদের জন্য সৌদি আরবে ট্রানজিট ভিসা সংগ্রহসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি জানান, এই ব্যবস্থার মাধ্যমে যাত্রীরা রিয়াদ অথবা দাম্মাম বিমানবন্দর হয়ে নিরাপদে বাংলাদেশে পৌঁছাতে পারবেন।
এমএসএ