আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার

ঈদের আর মাত্র কদিন বাকি। সংযুক্ত আরব আমিরাতে রং-বেরঙের বাংলাদেশি পাঞ্জাবিতে সয়লাব বিভিন্ন মার্কেট। দেশের মতো প্রবাসেও জমে উঠেছে ঈদ বাজার। ক্রেতাদের ভিড় এখন বিপণিবিতানগুলোতে। বাংলাদেশি মালিকানাধীন দোকানে প্রবাসীদের পাশাপাশি স্থানীয়রাও যাচ্ছেন পছন্দের পোশাক কিনতে।
বিজ্ঞাপন
আমিরাতে ১৯ মার্চ ৩০ রোজা পূর্ণ হবে। ওইদিন সন্ধ্যায় রমজান মাসের চাঁদ দেখা গেলে ২০ মার্চ (শুক্রবার) পালিত হবে পবিত্র ঈদুল ফিতর। চাঁদ দেখার ওপর নির্ভর করে ১৯ অথবা ২০ এপ্রিল মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের একটি পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
আমিরাতের বিভিন্ন শপিংমলে গিয়ে দেখা যায়, ভারত, পাকিস্তানসহ বিভিন্ন দেশের পাঞ্জাবির সঙ্গে পাল্লা দিয়ে বিক্রি হচ্ছে বাংলাদেশি পাঞ্জাবি, চাহিদাও বেড়েছে। দেশের মতো এখানেও প্রবাসী বাংলাদেশিরা কেনাকাটার জন্য ছুটছেন এক বিপণিবিতান থেকে আরেক বিপণিবিতানে।
বিজ্ঞাপন
এদিকে ঈদ সামনে রেখে আমিরাতের বিভিন্ন মার্কেট সাজিয়েছে পাঞ্জাবির পসরা। নতুন নকশায় রং-বেরঙের বাংলাদেশি পাঞ্জাবি দুবাইয়ের মার্কেটগুলোতে ক্রেতাদের নজর কাড়ছে।
বাংলাদেশি মালিকানাধীন জেন্টাল পার্কের ডিজাইনার ও কর্ণধার শাহদাৎ হোসেন চৌধুরী বাবু ঢাকা পোস্টকে বলেন, এবার অনেক রকমের পাঞ্জাবি এসেছে। তরুণদের রুচিকে প্রাধান্য দিয়ে বাংলাদেশ থেকে নেয়া হয়েছে বাহারি পাঞ্জাবি। আমাদের রয়েছে কোয়ালিটি পণ্য। কম দামে ভালো কালেকশন রয়েছে। ভিনদেশী ক্রেতা যখন দোকানে আসে বাংলাদেশি ব্রান্ড শুনে অধিক আগ্রহ করে পণ্য দেখে। আমাদের বাংলাদেশি পোশাকে ভিনদেশী ক্রেতাদের আগ্রহ বেশী রয়েছে। আমিরাতে দিন দিন বেড়েই চলেছে প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা। তার সঙ্গে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা বলে জানান তিনি।
দুবাই, আবুধাবি, শারজাহ, আজমান, ফুজিরাহ, রাস-আল খাইমাহ, উম্ম-উম্ম আল কোয়াইন ও আল আইনে এখন ঈদের কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়েছে প্রবাসীরা।
বিজ্ঞাপন
প্রবাসী বাংলাদেশিরা যার যার সাধ্যমতো পছন্দ করে কিনে নিচ্ছেন পছন্দের ঈদের জামা-কাপড়।
এমএসএ