বিজ্ঞাপন

দুবাইয়ে ঈদুল আজহার নামাজ আদায়

দুবাইয়ে ঈদুল আজহার নামাজ আদায়

সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে পবিত্র ঈদুল আজহার নামাজ শেষ হয়েছে। সকাল ৫টা ৪৫ মিনিটে দুবাইয়ে আদায় হয় পবিত্র ঈদুল আজহার নামাজ।

ফজরের নামাজের পর থেকেই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাললাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে দুবাই নগরী। সূর্য ওঠার আগেই সব মসজিদ মুসল্লিতে পরিপূর্ণ হয়ে যায়।

এছাড়া দুবাইয়ের দেরা বাংলাবাজার কেন্দ্রে অবস্থিত কুয়েতি মসজিদে ঈদের জামায়াত শেষ হয় একই সময়। অন্য দেশের নাগরিকদের থেকে সেখানে বেশিরভাগ মুসল্লি বাংলাদেশি, পাকিস্তানি ও ভারতীয়।

জামাত শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। জামাতের পর শুরু হয় কোলাকুলি।

তার পরই সবাই চলে যায় কোরবানির পশু জবাই করতে কিছু নির্দিষ্ট জায়গায়।

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

বিজ্ঞাপন